সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের বাজি অনেকদিন আগেই জিতেছিলেন৷ বাদশাহী মেজাজে আজও মহিলাদের হৃদয়ে নিজের স্থান ধরে রেখেছেন৷ কারণ কেরিয়ারের প্রত্যেকটা পরিবর্তনকে সুন্দর করে মানিয়ে নিয়েছেন তিনি৷ কখনও হেরে জিতেছেন মানুষের হৃদয়, কখনও দিলওয়ালে হয়ে দুলহনিয়া ছিনিয়ে নিয়ে গিয়েছেন৷ কেরিয়ারের দুই দশক পর সেই ‘রব নে বনাদি জোড়ি’র স্মৃতি উস্কে পাঞ্জাবের মাটিতে ফিরে গিয়েছেন শাহরুখ খান৷ সঙ্গী অনুস্কা শর্মা৷ হিট এই জুটিকে ফের একসঙ্গে শুটিং ফ্লোরে আনার কৃতিত্ব পরিচালক ইমতিয়াজ আলির৷
[বাঁদরদের সঙ্গে থেকে মানুষের ভাষাই বোঝে না রক্তমাংসের ‘টারজান’]
ছবির নাম ‘দ্য রিং’ বলেই জানা গিয়েছে৷ কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে শুটিংয়ের নানা ছবি৷ তবে এবারে ফাঁস হয়েছে শাহরুখের এই নয়া অবতার৷

‘রইস’-এর খোলস ছেড়ে একেবারে পাঞ্জাবি মুন্ডা হয়ে গিয়েছেন কিং খান৷ পাঞ্জাবির চরিত্রে তিনি আগেও অভিনয় করেছেন৷ তাও অনুস্কার সঙ্গেই৷ কিন্তু আজ পর্যন্ত এভাবে পাগড়ি পড়ে পাঞ্জাবির চরিত্রে দেখা যায়নি বলিউডের রোম্যান্সের বাদশাকে৷ শাহরুখের পাশে লাল সালোয়ার-কামিজে ছিলেন অনুস্কাও৷ কিন্তু নিজের ব্র্যান্ড নিউ লুকে সবার নজর কেড়ে নিয়েছিলেন বাদশাই৷
[বিদেশে লটারি জিতে কোটিপতি প্রবাসী ভারতীয় ডাক্তার]

ইমতিয়াজের ছবির জন্য ইতিমধ্যই প্রাগে শুটিং সেরে এসেছেন শাহরুখ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছিল স্কাই ব্লু ডেনিম ও ব্রাউনিশ জ্যাকেটে৷ বাড়তি নজর কেড়েছিল অরেঞ্জ টাই৷ বয়সের মাপকাঠিতে পঞ্চাশ পার করা অভিনেতার সেই রূপ হয়েছিল ভাইরাল৷ তবে তার তুলনায় শাহরুখের এই দেশি লুক বেশি পছন্দের ভারতীয় সিনেপ্রেমীদের কাছে৷
[পাবলিক টয়লেটে সমানাধিকার পাবেন তৃতীয় লিঙ্গের মানুষ, জানাল কেন্দ্র]
আগস্ট মাসেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ-অনুস্কার ছবি৷ ছবিতে রয়েছেন সায়নি গুপ্ত, ইভলিন শর্মা, চন্দন রায় সান্যালের মতো অভিনেতারা৷ পাঞ্জাব-প্রাগ ছাড়াও ছবির শুটিং হয়েছে অ্যামস্টারডাম, বুদাপেস্টে৷ ইউরোপেরও কিছু জায়গায় শুট করার কথা রয়েছে ইমতিয়াজের৷
[জঙ্গিদের রাসায়নিক অস্ত্র ভাণ্ডারে হামলা, সিরিয়ার হয়ে সাফাই রাশিয়ার]
সর্বশেষ খবর
-
এমবাপেকে ‘ধমক’ পরিচালকের, একজোট হয়ে বদলা নিলেন রোনাল্ডো-ভিনিরা! দেখুন ভিডিও
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর