সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৫৮। তিনসন্তানের বাবা। ফের ছাদনতলায়! হ্যাঁ, এমনই কাণ্ড ঘটিয়ে ফেললেন বলিউড অভিনেতা রনিত রায়। জানেন রনিতের পাত্রী কে?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। জোয়ানা নামে এক মহিলার সঙ্গে প্রথম বিয়ে হয় রনিতের। জোয়ানা ও রনিতের একটি কন্যা সন্তানও রয়েছে। তার পর ২০০৩ সালে অভিনেত্রী নীলম সিংকে বিয়ে করেন তিনি। রনিত ও নীলমের রয়েছে একটি কন্যা ও একটি পুত্রসন্তান। তিন সন্তানের বাবা ফের বিয়ে করলেন! এখানেই রয়েছে টুইস্ট। আসলে ২০ বছর হয়েছে, রনিত ও নীলমের বিয়ের। আর সেই উপলক্ষ্যেই নীলমকে ফের বিয়ে করলেন রনিত। হল মালাবদল, সাত পাকে ঘোরা। সন্তানদের সামনেই নিজের স্ত্রীয়ের গলায় ফের মালা দিলেন রনিত।
View this post on Instagram
[আরও পড়ুন: বড়দিনে বড় একা মালাইকা! আরবাজের বিয়ে সম্পন্ন, লন্ডনে অর্জুন, প্রেমিকার দুর্দিনেও পাশে নেই!]
রনিত সেই বিয়েরই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। অভিনেতা ক্যাপশনে লিখলেন, ‘মুঝসে শাদি করোগি?’
বলিউড ছবি থেকে টেলিভিশন। রনিত রায় রীতিমতো একজন তারকা। ‘কসৌটি জিন্দেগি কি’- ধারাবাহিকের মিস্টার বাজাজ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন তিনি। অনুরাগীরা তাঁকে টেলিভিশনের বিগ বি বলেও সম্বোধন করেন।
View this post on Instagram
[আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত ‘চিরকুমার’ সলমনের]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের