কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিকে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে দিন কয়েক আগে পায়ে মারাত্মক চোট পান কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। যার জেরে অভিনেতাকে সম্প্রতি অস্ত্রোপচার করাতে হয়। বর্তমানে মুম্বইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে চিকিৎসাধীন কার্তিক। কেমন আছেন? অপারেশনের পর হাসপাতালের বিছানা থেকেই নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খোলার পাশাপাশি পরিচালকের উপর এই দুর্ঘটনার দায় চাপালেন বলিউডের ‘চন্দু চ্যাম্পিয়ন’।
ফটোসিরিজে আলো-আঁধারি ফ্রেমে কখনও বাঁ হাতে আইভি ক্যানুলা লাগিয়ে হাসপাতালের বিছানায় বসে থাকতে দেখা গেল তাঁকে তো কোনও ফ্রেমে আবার আঘাতপ্রাপ্ত পায়ের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘পা আপাতত অকেজো’।
আরও পড়ুন:
বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকতে সদ্য দারুণ স্ট্র্যাটেজি খাটিয়ে প্রযোজনা সংস্থা খুলেছেন ‘রুহ বাবা’। আর প্রযোজক হিসেবে যে ছবিতে হাত দিয়েছেন, সেই সিনেমার শুটিংয়েই ঘটে মারাত্মক বিপত্তি! কবীর খান পরিচালিত ছবির হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে সেটে গুরুতর আহত হয়েছেন কার্তিক আরিয়ান। যার জেরে শুটিং আপাতত বন্ধ। কারণ অস্ত্রোপচারের পর দিন কয়েক জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতাকে বিশ্রামে থাকতে হবে। একেবারে সুস্থ হয়েই কাজে ফিরবেন তিনি। এদিকে কার্তিকের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন হয়েছিল ঘনিষ্ঠ থেকে অনুরাগীমহল। এবার হাসপাতাল থেকেই বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়ে নিজের শারীরিক পরিস্থিতির খবর দিলেন কার্তিক। সেই ফটোসিরিজে আলো-আঁধারি ফ্রেমে কখনও বাঁ হাতে আইভি ক্যানুলা লাগিয়ে হাসপাতালের বিছানায় বসে থাকতে দেখা গেল তাঁকে তো কোনও ফ্রেমে আবার আঘাতপ্রাপ্ত পায়ের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘পা আপাতত অকেজো’। তবে পোস্টের ক্যাপশনে যা লিখলেন, তা নিয়ে আপাতত জোর চর্চা সেলেবপাড়ায়!

কার্তিক লিখেছেন, ‘কবির স্যর বলেছিলেন— ব্রেক আ লেগ…।’ বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ‘পা ভেঙে ফেলো।’ তাহলে কি পরিচালক কবীর খানের ঘাড়েই পা ভাঙার দায় চাপালেন অভিনেতা? এমন কৌতূহল অমূলক নয়। আসলে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে নিষ্ঠা সহকারে শারীরিক কসরতের কথা বোঝাতেই রসিকতা করে একথা লিখেছেন কার্তিক আরিয়ান। জানা গিয়েছে, তাজামুল ইসলামের চরিত্রের জন্য কিকবক্সিংয়ের প্রশিক্ষণও নিয়েছেন কার্তিক। যেহেতু হাইভোল্টেজ ওই অ্যাকশন দৃশ্যে কার্তিককে কঠিন শারীরিক কসরত করতে হত, তাই শুটিংয়ের আগে অ্যাকশন প্রশিক্ষকদের সঙ্গে অনুশীলন করছিলেন তিনি। আর ঠিক সেসময়েই ঘটে বিপত্তিটা!
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ তাজামুল ইসলাম কীভাবে এক কাশ্মীরি তরুণীর মেন্টর হিসেবে ‘ঈশ্বরের দূত’ হয়ে উঠেছিলেন, সেই কাহিনি অবলম্বনেই এই সিনেমা তৈরি করছেন কবীর খান। যিনি এর আগে ‘৮৩-এর মতো স্পোর্টস ড্রামার পরিচালনা করেছেন। তবে এই ছবিতে শুধু প্রযোজকের ভূমিকাই পালন করছেন না কার্তিক, বরং তাজামুল ইসলামের চরিত্রেও দেখা যাবে ‘রুহ বাবা’কে। আর ক্যামেরায় সেই চরিত্র চিত্রায়ণ করতে গিয়েই চোট পান তিনি।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার