Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
New Delhi

‘ভাই, একটা খুন করে এলাম’, অপরাধের পর ইনস্টায় ‘সদর্প’ ঘোষণা তরুণের!

পুলিশ দুই অভিযুক্ততে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গেই অভিযুক্ত কিশোরকে আটক করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ২০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ২০:৩৬

options
link
‘ভাই, একটা খুন করে এলাম’, অপরাধের পর ইনস্টায় ‘সদর্প’ ঘোষণা তরুণের! zoom
অভিযুক্ত তরুণের নাম করণ কুমার।
Advertisement

ছুরির কোপে এক তরুণকে খুন করে ইনস্টাগ্রামের স্টোরিতে এসে ‘সদর্প’ ঘোষণা করতে দেখা গেল এক তরুণকে! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নয়াদিল্লিতে (New Delhi)। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে তার এক সঙ্গীকেও। সেই সঙ্গেই তাদের সঙ্গী এক কিশোরকে আটক করা হয়েছে।

ভিডিওয় ওই তরুণকে বলতে দেখা গিয়েছে, ”দেখো ভাই, রাত ১১টা ২২ বাজে। তোমার ভাই একটা খুন করে এল! তোমার ভাই এবার কিছুদিনের জন্য জেলে যাবে। ভাইকে একটু ভালোবাসা দেবে না?” ভিডিও পোস্ট হতেই শিউরে ওঠে নেটিজেনরা। খবর যায় পুলিশের কাছে শুরু হয় তদন্ত।

Advertisement

পুলিশের দাবি, অভিযুক্ত তরুণের নাম করণ কুমার। বয়স মাত্র ১৮ বছর। সে নীতীশ নামের ২০ বছরের এক তরুণকে ছুরির এক কোপে খুন করেছে। নীতীশকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কেন সে এমন কাজ করল? তদন্তকারীরা জানাচ্ছেন, এর নেপথ্যে রয়েছে সামান্য কথা কাটাকাটি। কেবল করণ নয়, তার সঙ্গে এই অপরাধে আরও দু’জন যুক্ত ছিল বলেই জানাচ্ছে পুলিশ। ওই দু’জনের মধ্যে একজন কিশোর। তাকে আটক করে বাকি দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রযুক্তির সাহায্য ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরের সাহায্যে মাত্র চার ঘণ্টার মধ্যেই সকলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে। অভিযুক্তরা নিজেদের অপরাধ কবুল করেছে বলে দাবি পুলিশের। ঘটনার নেপথ্যে আর কোনও কারণ আছে কিনা কিংবা অন্য কেউ এতে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.