বেঙ্গালুরুতে ক্রিকেট মাঠের বচসা থেকে হাতাহাতি। শেষ পর্যন্ত বন্ধুকে ‘শাস্তি’ দিতে নিজের চারচাকা গাড়িটিকে একটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ালেন রোশন। এর ফলে মৃত্যু হয়েছে প্রশান্তের। দুর্ঘটনার সময় গাড়ির একটি দরজা ধরে ঝুলছিলেন তিনি। ঘটনার সময় দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। ভাইরাল হয়েছে এই ঘটনার হাড়হিম করা ভিডিও।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। মৃত প্রশান্ত হেব্বোগোড়ির বাসিন্দা। অভিযুক্ত ২৭ বছরের রোশন হেগড়ে আইটি সংস্থার কর্মী। অশান্তির সূত্রপাত একটি ক্রিকেট টুর্নামেন্ট রোশন-প্রশান্তদের দলের হেরে যাওয়া নিয়ে। মাঠের গোলমাল মাঠে ফুরোয়নি। এর পর মদ্যপান করে দু’জনে। ওই অবস্থায় রোশনের এসইউভিতে ওঠেন দুই বন্ধু। সেখানে বচসা চলার পর এক সময় গাড়ি থেকে নেমে যেতে চান প্রশান্ত। তিনি দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করেন। তখনই বন্ধুকে খুনের মতলবে গাড়িটিকে তীব্র গতিতে ছুটিয়ে একটি গাছে ধাক্কা মারেন। দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রশান্ত। Quarrel over cigarette lighter turned violent following a cricket tourney in #Bengaluru‘s Hebbagodi area. Suspect Roshan Hegde, 36, a techie then rammed his car into a tree & crashed into a compound wall, killing Prashanth M, 33, who was on the side footrest. @DeccanHerald pic.twitter.com/9ddEzRJv70
— Prajwal D’Souza (@prajwaldza) January 27, 2026
প্রশান্তর বুকে ও মাথায় আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। যদিও পথেই মৃত্যু হয় যুবকের। খুনের চেষ্টায় অভিযুক্ত রোশনও গুরুতর আহত হয়েছেন। একটি বেসকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনাটি প্রকাশ্য়ে আসার পরেই রোশনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা
-
‘সিএবি কোষাধ্যক্ষ ইচ্ছেমতো আইন বদলে ফেলতে পারেন না’, ফের বিস্ফোরক অভিষেক