সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত কমপক্ষে ৯। আহত বেশ কয়েকজন। মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
সোমবার সকালে তামিলনাড়ুর (Tamil Nadu) ভিরাগালুর গ্রামের আরিয়ালুর অঞ্চলের একটি বাজি কারখানায় আগুন লাগে। ঘটে প্রচণ্ড বিস্ফোরণ। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে আটজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রত্যেককে আরিয়ালুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: ভোট বড় বালাই! ইজরায়েল রক্তাক্ত হলেও প্যালেস্তিনীয়দের পাশে কংগ্রেস]
এই দুর্ঘটনার পর নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী এস এস শিবশংকর ও শ্রমমন্ত্রী সিভি গণেশনকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মৃতদের পরিবারের জন্য ৩ লক্ষ ও আহতদের পরিবারের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: রাজস্থান-সহ তিন রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নাম নেই বসুন্ধরার]
সর্বশেষ খবর
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…