সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনজীবীদের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। এর জেরে আদালত চত্বরে এক আইনজীবীর উপরে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল তাঁরই এক সহকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে মারাত্মক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি আদালতে। এর জেরে তিনজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
#UPDATE Lucknow: Crude bomb was hurled towards chamber of lawyer Sanjeev Lodhi who has blamed another lawyer Jitu Yadav for the incident. Police at the spot https://t.co/X8eJ7SJJbn
Advertisement— ANI UP (@ANINewsUP) February 13, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লখনউয়ের হজরতগঞ্জ (Hazratganj)-এ অবস্থিত জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের সংলগ্ন আদালত চত্বরে ঘটনাটি ঘটেছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ওখানে দু’দল আইনজীবীর মধ্যে গন্ডগোল চলছিল। বৃহস্পতিবার তা চরম আকার ধারণ করে। এর জেরে এক সঞ্জীব লোধি নামে এক আইনজীবীর উপরে বোমা ছোঁড়ে তাঁরই এক সহকর্মী জিতু যাদব। এর জেরে সঞ্জীব লোধি-সহ তিনজন জখম হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
[আরও পড়ুন: প্রকাশ্যে আনতে হবে প্রার্থীদের ফৌজদারি মামলার বিবরণ, রাজনৈতিক দলগুলিকে সুপ্রিম নির্দেশ ]
এদিকে দিনদুপুরে আচমকা আদালত চত্বরে এই ধরনের ঘটনা ঘটায় অন্য আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আতঙ্কে এদিক-ওদিক দৌড়াতে শুরু করেন তাঁরা। পরে খবর পেয়ে ওয়াজিরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[আরও পড়ুন: দেশজুড়ে ঝাড়ু ঝড়, ২৪ ঘণ্টায় আপে যোগ দিলেন ১১ লাখ নতুন সদস্য ]
ওয়াজিরগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আদালত চত্বরে এক আইনজীবীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। এর জেরে তিনজন জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে তিনটি তাজা দেশি বোমাও উদ্ধার করা হয়। অভিযুক্ত আইনজীবীর নাম জিতু যাদব বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ