সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক হিংসার ঘটনায় বিধবাকে খোরপোশ দেবে দেওর বা ভাসুর। গার্হস্থ্য হিংসা সংক্রান্ত একটি মামলায় এই নির্দেশই দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
মামলার শুনানিতে এই সংক্রান্ত আইনটির বিস্তারিত ব্যাখ্যা করেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। জানান, যৌথ পরিবারে স্বামীর অবর্তমানে যদি পারিবারিক হিংসার ঘটনা ঘটে। তাহলে নির্যাতিতা ও তাঁর সন্তান শ্বশুরবাড়ির যে কোনও উপার্জনক্ষম পুরুষের কাছে ভরণপোষণের জন্য অর্থের দাবি জানাতে পারবেন।
[আরও পড়ুন- শ্রীলঙ্কা থেকে সমুদ্রপথে ঢুকছে আইএস জঙ্গি! কেরল উপকূলে জারি হাই অ্যালার্ট]
এর আগে এই মামলায় একই রায় দিয়েছিল পাঞ্জাব ও হরিয়ানার হাই কোর্ট। পানিপথের একটি যৌথ পরিবারে বসবাস করতেন এক মহিলা। সেখানে তাঁর স্বামী নিজের ভাইয়ের সঙ্গে একটি মুদিখানা দোকান চালাতেন। প্রতিমাসে যা লাভ হত তা দু’জনে ভাগ করে নিতেন। কিন্তু, ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর দেওর একাই দোকান চালাতে শুরু করেন। বউদিকে কোনও টাকাই দিত না। বাধ্য হয়ে ওই মহিলা তাঁর ও সন্তানের ভরণপোষণের জন্য প্রতিমাসে একটা টাকা দাবি করেন।
[আরও পড়ুন- জয়ের পরই চরম পরিণতি, গুলিতে ঝাঁজরা স্মৃতি ইরানির প্রচারসঙ্গী]
কিন্তু, তাঁর দেওর তা দিতে রাজি হননি। বাধ্য হয়ে আদালতে মামলা করেন ওই মহিলা। মামলাটি পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে উঠলে বিচারপতিরা ওই মহিলাকে প্রতি মাসে চার হাজার ও তাঁর সন্তানকে দু’হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন। হাই কোর্টের এই নির্দেশ মানতে চাননি ওই মহিলার দেওর। তাই সুপ্রিম কোর্টে আবেদন করেন। কিন্তু, পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের রায়কে বহাল রাখল ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, যৌথ পরিবারের ক্ষেত্রে বিধবা মহিলাকে শ্বশুরবাড়ির উপার্জনক্ষম পুরুষের খোরপোশ দেওয়ার নিদান গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইনেই আছে।
সর্বশেষ খবর
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও
-
বসিরহাটের মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা! কাঠগড়ায় শিক্ষক
-
আর নয় অতিরিক্ত সময়, টুলু মণ্ডলকে ‘ঘোষিত অপরাধী’ সিলমোহরের প্রক্রিয়া শুরু!
-
বাংলাদেশের চাহিদা মেটাচ্ছে ভারত! রপ্তানি ৩ লক্ষ কেজি ইলিশ
-
দৌড়তে গিয়ে প্যান্টেই মলত্যাগ! দুর্গন্ধে বাকি প্রতিযোগীরা উধাও, চ্যাম্পিয়ন হয়ে কী সাফাই মহিলা অ্যাথলিটের?