সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) আবহে পরীক্ষা ছাড়াই প্রকাশিত হল চলতি বছরের CBSE-র দশম শ্রেণির ফলাফল। মঙ্গলবার ঠিক দুপুর ১২টা নাগাদ বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়েছে।পাশের হার ৯৯.০৪ শতাংশ। যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি বলে হিসেব দিয়েছে বোর্ড। ২০২০ সালে সিবিএসই দশমে পাশের হার ছিল ৯১.৪৬ শতাংশ।টেনশন নিয়ে ফলাফল জানার জন্য ওয়েবসাইট – cbseresults.nic.in.-এ সার্চ করছে দশম শ্রেণির পড়ুয়ারা। চলতি বছর দশমের মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় ১৮ লক্ষ। এই প্রথম পরীক্ষা ছাড়া ফলাফল ঘোষণা করছে CBSE বোর্ড। পড়ুয়াদের ইন্টারনাল নম্বর, প্রজেক্টের উপর ভিত্তি করে মূল্যায়ন হয়েছে। তৈরি হয়েছে মার্কশিট। এই রাজ্যের বিভিন্ন বোর্ডে পাশের হার একশো শতাংশ। সেই ট্রেন্ড অনুযায়ী, ২০২১-এ CBSE দশমে পাশের হার প্রায় ১০০ শতাংশই হবে। এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু দেখা গেল, ৯৯.০৪ শতাংশ ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে। এখনও ১৬,৬৩৯ জন পড়ুয়া নিজেদের ফলাফল জানতে পারেনি বলে খবর। তবে এবছর ফলাফল নিয়ে কোনও রিভিউ হবে না। এমনটাই জানাল বোর্ড।
Central Board of Secondary Education (CBSE) declares Class X results. pic.twitter.com/IM60NhyX7d
Advertisement— ANI (@ANI) August 3, 2021
কীভাবে ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা? –
বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট www.cbse.gov.in.-এ ঢুকে হোম পেজ থেকে RESULTS লিংকে ক্লিক করতে হবে প্রথমে। তারপর Class X Results 2021 – এই লিংকে যেতে হবে। এরপর নিজের রোল নম্বর, স্কুলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর ফলাফল স্ক্রিনে ভেসে উঠবে। এরপর এখান থেকেই মার্কশিট ডাউনলোড করা যাবে।
[আরও পড়ুন: Assam-Mizoram Conflict: আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে Aizwal যাচ্ছেন অসমের দুই মন্ত্রী]
জানা গিয়েছে, সিবিএসই দশমে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির পারফরম্যান্স দারুণ। তিরুঅনন্তপুরম জোনে পাশের হার ৯৯.৯৯ শতাংশ। তারপরই রয়েছে বেঙ্গালুরু। সেখানে পাশের হার ৯৯.৯৬ শতাংশ। সবচেয়ে কম পাশের হার গুয়াহাটি জোনে – ৯০. ৫৪ শতাংশ।
[আরও পড়ুন: বিরোধীদের নিয়ে Rahul Gandhi-র ‘Breakfast Meeting’, যোগ দিল TMC-ও, একাধিক কর্মসূচি গ্রহণ]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার