সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছরের নাবালককে বিয়ে করে দিনের পর দিন ধর্ষণ। এই অভিযোগে তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুর থেকে গ্রেপ্তার এক ১৯ বছর বয়সি এক যুবতী। নাবালকের মায়ের অভিযোগের পরই পুলিশ ওই যুবতীকে গ্রেপ্তার করে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত মহিলা কোয়েম্বাটুর জেলার পোল্লাচির বাসিন্দা। তিনি শহরের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। সেখানেই যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক দেওয়া পালানির বাসিন্দা ১৭ বছরের ওই নাবালকের। গত এক বছরে ধীরে ধীরে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার দু’জনে পালিয়ে যায়। পরবর্তীতে বিয়েও সেরে ফেলে।
[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট, কিশোরীর কীর্তি জানতে পারায় হার্ট অ্যাটাক বাবা-মার]
জানা গিয়েছে, দুদিন পরেই কোয়েম্বাটুরে ফিরে আসে তারা। এরপর একটি ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করে দু’জনে। এর মধ্যেই নাবালকের মা পুলিশে অভিযোগ দায়ের করেন। জানান, তাঁর ছেলেকে ভুলিয়ে নিয়ে গিয়েছে ওই যুবতী। এরপর বিয়ের নাম করে ধর্ষণও করেছে। এরপরই পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। শেষপর্যন্ত খবর পেয়ে থানায় আত্মসমর্পণ করেন ওই যুবতী এবং নাবালক। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছে। শুরু হয়েছে তদন্ত। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র চাঞ্চল্যও ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
এর আগে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজগড় জেলায় সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছিল। এক মহিলার বিরুদ্ধে দিনের পর দিন এক নাবালককে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। এমনকী মহিলার স্বামী এবং তার পরিবারের লোকও সেকথা জানত। শুধু তাই নয়, ওই নাবালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ফাঁসানোর হুমকিও দিচ্ছিল তারা। আর এই হুমকির পাশাপাশি ১ লক্ষ টাকা চাওয়ার অভিযোগও উঠেছিল অভিযুক্ত ওই মহিলা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে।
[আরও পড়ুন: সেপ্টেম্বরে মোট ১২ দিন বন্ধ থাকবে Bank, ঝটপট সেরে নিন গুরুত্বপূর্ণ কাজ]
সর্বশেষ খবর
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি