Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Coronavirus

Coronavirus: দিল্লি, মুম্বইয়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা, খানিকটা স্বস্তি দেশের অ্যাকটিভ কেসে

দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.৫৮ শতাংশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২২, ০৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২২, ০৯:৪৮

options
link
Coronavirus: দিল্লি, মুম্বইয়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা, খানিকটা স্বস্তি দেশের অ্যাকটিভ কেসে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনে দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে সাময়িক স্বস্তি মিললেও বৃহস্পতিবার ফের তা খানিকটা উদ্বেগ বাড়াল। বিশেষ করে রাজধানী দিল্লি এবং মুম্বইয়ের পরিসংখ্যান নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ জনের। পজিটিভিটি রেট প্রায় ১৮ শতাংশ। মুম্বইয়েও একদিনে প্রায় ৮০ শতাংশ বেড়েছে দৈনিক আক্রান্ত।

যদিও বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.৫৮ শতাংশ। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ২৫ হাজার ৭৬ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৮ শতাংশ। 

[আরও পড়ুন: ৭০ কোটির সম্পত্তি, ২৪টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান, জেল হেফাজতে ঝাড়খণ্ডের আইনজীবী]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন। যা কমবেশি আগের মতোই। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৮৭৯। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। দিল্লি এবং মুম্বই নিয়ে নতুন করে চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: সারদা কেলেঙ্কারি: CBI জেরার দাবিতে দায়ের জনস্বার্থ মামলা খারিজ, হাই কোর্টে স্বস্তি শুভেন্দুর]

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৫ লক্ষ ৫৫ হাজার ৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৭ কোটি ২৯ লক্ষ। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৫ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.