সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অচলায়তন ভেঙে আয়াপ্পার কাছে পৌঁছে গিয়েছেন মহিলারা৷ নিয়ম ভাঙার এই নতুন ভোর নিয়ে বিতর্কের আঁচে ফুঁসছে গোটা কেরল৷ আর পাঁচজনের মতো এ বিষয়ে সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রিয়নন্দনন৷ এটাই ছিল তাঁর ‘অপরাধ’৷ আর তার জেরেই বিশিষ্ট ওই ব্যক্তির গায়ে গোবর ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল আরএসএসের বিরুদ্ধে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে দলীয় নেতৃত্ব৷
[পড়ে গেলেন চিত্র সাংবাদিক, সাহায্যের হাত বাড়িয়ে প্রশংসা কুড়োলেন রাহুল]
শতাব্দী প্রাচীন রীতি অনুযায়ী সবরীমালায় আয়াপ্পার কাছে গিয়ে প্রার্থনা করতে পারতেন না কোনও ঋতুমতী মহিলা৷ গত ২৭ সেপ্টেম্বর যুগান্তকারী রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত৷ যেকোনও বয়সি মহিলা এই মন্দিরে ঢুকতে পারবেন বলে জানান সুপ্রিম কোর্টের বিচারপতি৷ কিন্তু সেই রায়ের বিরোধিতা করে হিন্দু সংগঠনগুলি৷ শুরু হয় অনশন-বিক্ষোভ৷ উত্তেজনার আঁচে কার্যত আগুন জ্বলে ওঠে ঈশ্বরের আপন দেশে৷ এ তো গেল বছরের শেষের দিনের কথা৷ কিন্তু নতুন বছরের শুরুটা ছিল নিয়মভাঙার৷ ২ জানুয়ারি ভোররাতে কড়া পুলিশি প্রহরায় সবরীমালায় ঢোকেন কনকদুর্গা এবং বিন্দু৷ আন্দোলনকারীদের চোখরাঙানি এড়িয়ে ঘণ্টাদুয়েক ধরে আয়াপ্পার আরাধনা করেন তাঁরা৷ সমাজের অন্ধকার ঘোচাতে গিয়েছিলেন দু’জনে, তবে বাড়ির কোণেই যে নবজাগরণের প্রয়োজন তা বুঝতে পারেননি দুই সাহসিনী৷ তাই সমাজের অচলায়তন ভাঙতে গিয়ে, সমাজ থেকে কয়েক যোজন দূরত্ব তৈরি হয়ে গিয়েছে তাঁদের৷ এরপর একে একে বহু মহিলাই সবরীমালায় প্রবেশ করেন৷ সুপ্রিম কোর্টের রায়ের পর আন্দোলন শুরু হয়েছিল৷ সেই আন্দোলনে অনুঘটকের মতো কাজ করে মহিলাদের প্রবেশ৷
[কেন্দ্রের উচ্চবর্ণ সংরক্ষণ বিলের বৈধতা যাচাই করবে সুপ্রিম কোর্ট]
এই পরিস্থিতিতে সোশ্যাল সাইটে নিজের মতামত প্রকাশ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালয়ালম পরিচালক প্রিয়নন্দনন৷ অভিযোগ, তারপর থেকেই কনকদুর্গা, বিন্দুর মতো নানারকম হুমকি দেওয়া হচ্ছে তাঁকেও৷ শুক্রবার সকাল ন’টা নাগাদ বাড়ি থেকে বেরনোর পর তাঁকে লক্ষ্য করে গোবর ছুঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় আরএসএস নেতৃত্ব জড়িয়ে রয়েছে বলেই দাবি পরিচালকের৷ এই ঘটনাকে মোটেও ভাল চোখে দেখছেন না তিনি৷ স্বাধীন নাগরিক হওয়া সত্ত্বেও এভাবে তাঁর বাক স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে বলেও তোপ দেগেছেন বর্ষীয়ান ওই পরিচালক৷ যদিও পরিচালকের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি আরএসএসের৷
সর্বশেষ খবর
-
দারুণ ক্রিকেটার ছিলেন মোদি, ছিল নিজের দলও! জন্মদিনে ফাঁস প্রধানমন্ত্রীর ‘বচপন কা প্যায়ার’
-
‘আমাদের মন্ত্র কথা কম, কাজ বেশি’, অন্নপূর্ণা দিবসে মহিলাদের বিশেষ বার্তা মোদির, বললেন, ‘আত্মবিশ্বাস বাড়ছে’
-
‘ডায়েটে আছি’, গণপতির প্রসাদ ফিরিয়ে বিতর্কে রণবীর, নিন্দুকদের তোপ, ‘ওকে গোমাংস দিন’
-
ফের কংগ্রেসের উলটো পথে হেঁটে ইউপিআই ফি নিয়ে কেন্দ্রকে সমর্থন! ইন্ডিয়া জোট ছাড়ছেন ওমর আবদুল্লা?
-
জন্মদিনে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের সূচনা প্রধানমন্ত্রীর, বললেন, ‘বিশ্বমঞ্চে ভারতের ক্ষমতা দেখিয়েছে ব্রিকস’