Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Andhra Pradesh

তেলুগু অস্মিতায় জোর! এবার অন্ধ্রের নাম বদলে ‘তেলুগু নাড়ু’ করার দাবি

প্রবাদপ্রতিম রাম রাও তেলুগু ভাষাভাষীদের আত্মসম্মান রক্ষার লক্ষ্যে ১৯৮২ সালে তেলুগু দেশম পার্ট (টিডিপি) গঠন করেন। সম্মেলনে পদ্মবিভূষণপ্রাপ্ত তেলুগু লেখক-সহ বিশিষ্টজন শামিল হন। ঘটনাচক্রে, অন্ধ্রে বর্তমানে সরকার চালাচ্ছেন টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু। কেন্দ্রে মোদি সরকার টিকে রয়েছে নীতীশ কুমারের পাশাপাশি চন্দ্রবাবুর সমর্থনে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৯:০৭

options
link
তেলুগু অস্মিতায় জোর! এবার অন্ধ্রের নাম বদলে ‘তেলুগু নাড়ু’ করার দাবি zoom
অন্ধ্রপ্রদেশের নাম বদলে তামিলনাড়ুর ধাঁচে 'তেলুগু নাড়ু' করার দাবি উঠল বিশ্ব তেলুগু কনফারেন্সে।

কেরলের নাম বদলে হয়েছে ‘কেরলম’। কিন্তু পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার দীর্ঘদিনের দাবি আজও পূরণ হয়নি। এই নিয়ে দক্ষিণের বামশাসিত রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েও কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলে ভোটের মুখে বিজয়ন সরকারকে ‘খুশি’ করতেই ‘কেরলম’ নামে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। এর নেপথ্যে সিপিএম-বিজেপি ‘বোঝাপড়া’র দিকেও ইঙ্গিত করেছেন তিনি। এই প্রেক্ষাপটে এবার অন্ধ্রপ্রদেশেরও (Andhra Pradesh) নাম বদলে তামিলনাড়ুর ধাঁচে ‘তেলুগু নাড়ু’ করার দাবি উঠল বিশ্ব তেলুগু কনফারেন্সে। অমলাপুরমে চলছে সেই সম্মেলন। সেখানে তেলুগু ভাষাবিদ তথা আধ্যাত্মিক বক্তা গরিকাপাতি নরসিমা রাও সম্মেলনের সূচনা করে ভাষণে বলেন, “আমার বলতে কোনও দ্বিধা নেই, অন্ধ্রপ্রদেশ তেলুগু শব্দ নয়। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশের অনুকরণে তাকে অন্ধ্রপ্রদেশ বলা হচ্ছে।

এ প্রসঙ্গে খেদের সুরে তিনি অনুযোগ করেন, “কেরলের মানুষের মালয়ালম ভাষার প্রতি যতটা আবেগ আছে, ততটা তেলুগু ভাষাকে কেন্দ্র করে অন্ধ্রের বাসিন্দাদের নেই। প্রয়াত তারকা-রাজনীতিক-মুখ্যমন্ত্রী নন্দমুরি তারকা রাম রাও (এনটিআর) যার স্বপ্ন দেখতেন, অন্ধপ্রদেশের নাম বদলে সেই তেলুগু নাড়ু করা হলেই তেলুগু ভাষার প্রতি আমাদের ভালবাসা-প্রীতি দেখা যাবে।” কেন্দ্রীয় মন্ত্রিসভার ‘কেরলম’ নামে সিলমোহর দেওয়ার প্রসঙ্গ তুলে কেরলের লোকজনকে দেখে অনুপ্রাণিত হওয়ারও ডাক দেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, প্রবাদপ্রতিম রাম রাও তেলুগু ভাষাভাষীদের আত্মসম্মান রক্ষার লক্ষ্যে ১৯৮২ সালে তেলুগু দেশম পার্ট (টিডিপি) গঠন করেন। সম্মেলনে পদ্মবিভূষণপ্রাপ্ত তেলুগু লেখক-সহ বিশিষ্টজন শামিল হন। ঘটনাচক্রে, অন্ধ্রে বর্তমানে সরকার চালাচ্ছেন টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু। কেন্দ্রে মোদি সরকার টিকে রয়েছে নীতীশ কুমারের পাশাপাশি চন্দ্রবাবুর সমর্থনে। আগামী দিনে অন্ধ্রের নাম বদলের দাবি জোরদার হলে চন্দ্রবাবু তা সমর্থন করেন কি না এবং কেন্দ্রের মোদি সরকার সরকার চালানোর স্বার্থে সেই দাবি পূরণ করবেন কি না, সেই জল্পনা জিইয়ে উঠল তেলুগু সম্মেলনের দাবির পর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.