সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ায় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত! বিজেপি-কংগ্রেসের (Congress) বিরুদ্ধে লড়তে তৃণমূলকে নাকি জোটের প্রস্তাব দিয়েছে আম আদমি পার্টি। এমনটাই খবর অসমর্থিত সূত্রে। তৃণমূল এখনও আপের প্রস্তাব নিয়ে সরকারিভাবে কিছুই জানায়নি। তবে, দলের অন্দরে ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে সূত্রের দাবি।
আসলে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গোয়ায় পা রাখার অনেক আগেই সেরাজ্যে নিজেদের জন্য জমি তৈরি করার চেষ্টা করছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তারাও গোয়ায় নিজেদের কংগ্রেসের বিকল্প হিসাবে তুলে ধরার চেষ্টা করছিল। ২০১৭ বিধানসভা নির্বাচনেও গোয়ায় লড়াই করে আপ। তাতে সাফল্য আসেনি। তবে এবারে আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হয়েছে আপ (AAP)। আটঘাট বেঁধে নেমেছেন কেজরিওয়ালও। একটা সময় মনে করা হচ্ছিল, গোয়া বিধানসভায় এবার লড়াই হবে ত্রিমুখী। প্রধান প্রতিপক্ষ হবে বিজেপি (BJP), কংগ্রেস এবং আম আদমি পার্টি।
[আরও পড়ুন: ‘যুগ যুগ ধরে অপমানিত হয়েছে হিন্দুরা, সম্মান ফিরিয়েছেন মোদি’, মন্তব্য অমিত শাহের]
কিন্তু গোয়ার মাটিতে তৃণমূল পা রাখতেই দ্রুত বদলে গিয়েছে সমীকরণ। হু হু করে বাড়ছে তৃণমূলের সংগঠন। ইতিমধ্যেই অন্যান্য দলের একাধিক নেতা যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (MGP) মতো জোটসঙ্গীও জুটিয়ে ফেলেছে তৃণমূল (TMC)। সার্বিকভাবে এই মুহূর্তে তৃণমূল গোয়ায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। সম্ভবত সেকারণেই তৃণমূলের হাত ধরতে আগ্রহী আপ। যদিও, জোট নিয়ে কথাবার্তা এই মুহূর্তে একেবারেই প্রাথমিক স্তরে।
[আরও পড়ুন: বিএসএফের কাজের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতা, কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাঞ্জাব সরকার]
এদিকে, রবিবারই গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতার সফরে কংগ্রেসের একাধিক নেতা যোগ দিতে পারেন তৃণমূলে। ঘাসফুল শিবিরে নাম লেখাতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও। মমতা এবং অভিষেক গোয়ায় থাকাকালীনই সেরাজ্যে দলের রণকৌশল এবং জোট সমীকরণ নিয়ে আলোচনা হতে পারে। তৃণমূলের লক্ষ্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে গোয়ার রাজ্য কমিটি ঘোষণা করে দেওয়া।
সর্বশেষ খবর
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের