Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Kerala

বৃদ্ধকে বাঁচাতে নিজের লাইফজ্যাকেট পরিয়ে দেন, বানভাসী কেরলে মৃত্যু উদ্ধারকারী যুবকের

কেরলে ২০১৮ সালের বন্যায় এবং ২০২৪ সালের ভয়ংকর ভূমিধসের সময় বহু মানুষকে উদ্ধার করেছিলেন যুবক। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ২১:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ২১:৪৭

options
link
বৃদ্ধকে বাঁচাতে নিজের লাইফজ্যাকেট পরিয়ে দেন, বানভাসী কেরলে মৃত্যু উদ্ধারকারী যুবকের zoom
ছবি সংগৃহীত।
Advertisement

কেরলে (Kerala) ভয়ংকর বন্যায়, ভূমিধসে ত্রাতা হিসাবে পরিচিত তিনি। শেষ পর্যন্ত উদ্ধারকাজে নেমে মৃত্যু হল ৩৬ বছরের আর রাজেশের। বন্যা বিধ্বস্ত কন্নুর জেলার একটি দ্বীপে প্রাণের ঝুঁকি নিয়ে ৬১ বছরের বৃদ্ধ কৃষক বেন্নিকে উদ্ধার করেন রাজেশ। ওই সময় নিজের লাইফ জ্যাকেটটি বেন্নিকে খুলে দিয়েছিলেন তিনি। এরপর তীব্র জলস্রোতে ভেসে যান যুবক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার এই ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে বৃদ্ধ কৃষকের নিরাপত্তা নিশ্চিত করেন রাজেশ। উল্লেখ্য, ২০১৮ সালের কেরলের বন্যায় এবং ২০২৪ সালের ভয়ংকর ভূমিধসের সময় বহু মানুষকে উদ্ধার করেছিলেন যুবক। পুলিশ জানিয়েছে, তিনদিন তল্লাশি চালানোর পর বুধবার উদ্ধার করা গিয়েছে রাজেশের দেহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিরুঅনন্তপুরমের বাসিন্দা রাজেশ। তিনি মিনথুল্লি জলপ্রপাতে র‍্যাপেলিং প্রশিক্ষক হিসেবে কাজ করেন। ১ আগস্ট ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয় এলাকায়। স্থানীয় উদ্ধারকারী দলের একটি অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিধসের খবর পেয়ে বেনি তাঁর কফি বাগানে গিয়েছিলেন। এর কয়েক মিনিটের মধ্যেই প্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়।

মালয়ালম দৈনিক ‘মাতৃভূমি’-র প্রতিবেদন অনুযায়ী, রাজেশ এবং তাঁর দুই সহযোগী উদ্ধারকারী শিবিন ও জিথিন একটি ছোট দ্বীপে (আইলেট) এক ব্যক্তির আটকে পড়ার খবর পেয়ে তাঁকে উদ্ধারের সিদ্ধান্ত নেন এবং কারিয়াঙ্গোড নদী সাঁতরে পার হন। বেনিকে নিরাপদে ফিরিয়ে আনার সময় রাজেশ নিজের জ্যাকেটটি খুলে বয়স্ক ব্যক্তিকে পরিয়ে দেন। ‘মাতৃভূমি’-র প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা দড়ি ধরে ফেরার পথে নদীর তীরের কাছে রাজেশের হাত ফসকে যায়। তিনি স্রোতের টানে তলিয়ে যান।

ঘটনা প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ কেরল। শোকপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। তিনি বলেন, এই ঘটনা হৃদয়বিদারক। রাজেশকে একজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক হিসেবে বর্ণনা করেছেন তিনি। এর আগের দুর্যোগগুলোর সময়েও সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন যিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.