Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
করোনা ভাইরাস

একদিনে ফের করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি, পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও

একদিনে করোনা পরীক্ষা হল ১ লক্ষ ৬৫ হাজার ৪১২ জনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২০, ১০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২০, ১০:১৫

options
link
একদিনে ফের করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি, পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলক শুরু হওয়ার পর থেকে দেশে করোনা সংক্রমণের যে অনভিপ্রেত রেকর্ড গড়ার ধারা শুরু হয়েছে, তা বজায় থাকল বৃহস্পতিবারও। একদিনে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যার নিরিখে ফের রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৩ হাজার মানুষ COVID-19 আক্রান্ত হলেন। উদ্বেগজনক হারে বাড়ল মৃত্যুও।

[আরও পড়ুন: করোনায় কাঁপছে মহারাষ্ট্র, বকেয়া বেতনের দাবিতে ধর্মঘটের হুমকি চিকিৎসকদের]

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২ হাজার ৮৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬ জনে। করোনা সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া ভারতের রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে। আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়ালেও দেশে সুস্থতার হার স্বস্তি দিচ্ছে। এখনও পর্যন্ত ১ লক্ষ ৯৪ হাজার ৩২৫ জন করোনার গ্রাস থেকে পুরোপুরি মুক্ত হয়েছেন। আপাতত চিকিৎসাধীন ১ লক্ষ ৬০ হাজার ৩৮৪ জন।

[আরও পড়ুন: ‘জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না’, চিনকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৩৪ জন। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ১২ হাজার ২৩৭ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৬৫ হাজার ৪১২ জনের। এখন পর্যন্ত দেশে মোট ৬২ লক্ষ ৪৯ হাজার নমুনা পরীক্ষা হয়েছে দেশে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.