ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কারণ মানবিকতার কথা বলে। কর্নাটকের কংগ্রেস সরকারের (Karnataka Congress) উচ্চশিক্ষা মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি এই বক্তব্যে তুমুল বিতর্ক কর্নাটকে। অবিলম্বে মন্ত্রীর পদত্যাগ অথবা নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে বিজেপি। এই ঘটনায় অস্বস্তি পড়েছেন মুখ্যমন্ত্রী ডিকে শীবকুমার।
উল্লেখ্য দিন দুই আগে শীবকুমার মন্ত্রিসভার এক মন্ত্রী দুর্নীতির অভিযোগে পদ ছেড়েছেন। এর মধ্যেই বাসবরাজ রায়ারেড্ডিকে নিয়ে বিতর্ক দানা বাঁধল দক্ষিণের রাজ্যে। সম্প্রতি কোপ্পাল জেলার কুকনুরে এক সভায় বাসবরাজ ইসলামকে মহান ও অত্যন্ত মানবতাবাদী ধর্ম হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন যে, এই ধর্ম বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত এবং মানুষকে জীবনযাপনের শিক্ষা দেয়। মন্ত্রীর বক্তব্য, “যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তারাই ভুল ধারণা পোষণ করে এবং ভুল মতামত গড়ে তোলে। আমি বলতে চাই যে, ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। কারণ এর সূচনা হয় মানবতা দিয়ে।”
আরও পড়ুন:
স্বভাবতই এমন মন্তব্য পছন্দ হয়নি বিজেপির। দলটির কর্নাটক রাজ্য সভাপতি আর অশোকা মন্ত্রীর বক্তব্য নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর জবাবদিহি চেয়েছেন। তিনি দাবি করেছেন, বাসবরাজ হিন্দু ধর্মকে হেয় করেছেন। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, “ডি কে শিবকুমার, আপনাদের কংগ্রেস সরকারের এই হিন্দু-বিদ্বেষী মানসিকতার কি কোনও শেষ নেই? আপনারা ভোরবেলা মন্দিরে গিয়ে ক্যামেরার সামনে ভক্তি প্রদর্শনের নাটক করেন, অথচ আপনাদেরই মন্ত্রিসভার কোনও মন্ত্রী যখন হিন্দু ধর্ম ও মন্দির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, তখন আপনারা কেন নীরব থাকেন?”
বিজেপির প্রদেশ সভাপতি দাবি করেছেন, হয় বাসবরাজ রায়ারেড্ডিকে ক্ষমা চাইতে হবে অথবা তাঁকে পদত্যাগ করতে হবে। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে বিজেপির তীব্র আক্রমণের মুখে মন্ত্রী বি নাগেন্দ্র গত দুই বছরের মধ্যে দ্বিতীয়বার পদত্যাগ করেছেন। তার ঠিক দু’দিন পর আরও এক মন্ত্রীর পদত্যাগের দাবি জানাল গেরুয়া শিবির।
বিজেপি মুখপাত্র অশোক গৌড়া মন্তব্য করেছেন, কংগ্রেস সরকার “তাঁর ভোটারদের” তুষ্ট করার রাজনীতি করছেন। এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি কংগ্রেস। উল্লেখ্য, বাসবরাজ রায়ারেড্ডি প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আর্থিক উপদেষ্টা ছিলেন। চলতি মাসের শুরুতে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় ডি কে শিবকুমার তাঁকে মন্ত্রী করেন।
সর্বশেষ খবর
-
‘এবার ফিরলে একা ফিরব না…’, দেব-শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে ‘দেশু ৭’র টিজার
-
ফের দিল্লিতে গণধর্ষণ! মাঝরাতে ফাঁকা বাসে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার চালক-কন্ডাকটর
-
৩১ মে পর্যন্ত বাড়ল ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ, ‘তবে এটাই শেষ’, জানাল সুপ্রিম কোর্ট
-
ঘড়ি ধরে মরণদৌড়! ‘গিগ’ কর্মীদের সতর্কবার্তা কেন্দ্রের, সাবধানবাণী মানছে কে?
-
মঙ্গলে থানায় তলব, ওয়েবসাইটে কপি আপলোড নিয়ে অভিষেকের ইমেলের জবাব দিল পুলিশ