Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Jharkhand

ভোজের পাতে রসগোল্লা গলায় আটকে প্রাণ গেল যুবকের, বিয়েবাড়িতে মৃত্যুবাসর!

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, রসগোল্লার টুকরো শ্বাসনালির মুখে আটকে যাওয়ায় শরীরে অক্সিজেন প্রবেশ করতে পারছিল না ললিতের। আর তাই দ্রুত অচেতন হয়ে যায় শরীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৬:২৪

options
link
ভোজের পাতে রসগোল্লা গলায় আটকে প্রাণ গেল যুবকের, বিয়েবাড়িতে মৃত্যুবাসর! zoom
Advertisement

বিয়েবাড়ির আনন্দভোজ আচমকাই থমকে গেল। গোটা অনুষ্ঠানে নেমে এল শোকের ছায়া। ভোজের পাতে রসগোল্লা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল ৪১ বছরের এক যুবকের। এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল ঝাড়খণ্ডের জামশেদপুর।

জানা গিয়েছে, মালিয়ান্তা গ্রামের ললিত সিং সোমবার সকালে বিয়েবাড়িতে এসেছিলেন জামশেদপুরের বেলাজুড়ি পঞ্চায়েত এলাকায়। কিন্তু বিয়ের ভোজে খেতে বসে আচমকাই ঘটে যায় চরম অঘটন। রসগোল্লা গলায় আটকে ছটফট করতে থাকেন তিনি। আশপাশে থাকা অন্য অতিথিরা আটকে যাওয়া মিষ্টি বের করতে আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু কিছুতেই তা বের করা সম্ভব হয়নি। ক্রমশ অচেতন হয়ে পড়তে থাকেন ললিত। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমন মর্মান্তিক ঘটনায় বিয়েবাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র কয়েক মিনিটেই চোখের সামনে এভাবে ললিতের অসহায় মৃত্যু মানতে পারছেন না কেউই। উৎসবের আনন্দ পরিণত হয়েছে নিরানন্দে। চিকিৎসকরা জানিয়েছেন, রসগোল্লার টুকরো শ্বাসনালির মুখে আটকে যাওয়ায় শরীরে অক্সিজেন প্রবেশ করতে পারছিল না ললিতের। আর তাই দ্রুত অচেতন হয়ে যায় শরীর। ময়নাতদন্তেও সেটাই ধরা পড়েছে। ময়নাতদন্তের পর ললিতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.