Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
কমলনাথ, সম্পত্তি, নকুল

৬৬০ কোটি টাকার সম্পত্তির মালিক মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে

এই প্রথমবার একসঙ্গে প্রার্থী হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ এবং তাঁর ছেলে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০১৯, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০১৯, ১৫:৫৬

options
link
৬৬০ কোটি টাকার সম্পত্তির মালিক মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে এই প্রথমবার একসঙ্গে প্রার্থী হয়েছেন বাবা-ছেলে৷ নির্বাচনী লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, তা জানতে আগামী ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ তবে মনোনয়নের সঙ্গে জমা দেওয়া সম্পত্তির খতিয়ানের মাধ্যমে বাবাকে হারিয়ে দিয়েছেন ছেলে৷ কারণ, বাবার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি সম্পত্তির অধিকারী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুল৷ স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ৬৬০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি৷

[ আরও পড়ুন: আমেঠি থেকে মনোনয়ন জমা রাহুলের, সঙ্গী প্রিয়াঙ্কার দুই সন্তান-সহ গোটা পরিবার]

ছিন্দওয়ারা লোকসভা কেন্দ্রে লড়ছেন নকুল৷ এই প্রথম ভোটে দাঁড়িয়েছেন তিনি। কমলনাথ লড়ছেন ছিন্দওয়ারা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। মঙ্গলবারই বাবা-ছেলে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সঙ্গে পেশ করেছেন হলফনামা৷ সেই হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ এবং তাঁর স্ত্রী অলোকার স্থাবর-অস্থাবর মিলিয়ে ১২৪.৬৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ২০১৭-১৮ সালে দাখিল করা আয়কর দপ্তরের তথ্য অনুযায়ী, কমলনাথের আয় ১.৩৮ কোটি টাকা। স্ত্রীর আয় ৯৬ লক্ষ টাকা। ২০১৩-১৪ সালে আয়কর দপ্তরের নথি অনুযায়ী, কমলনাথের আয় ছিল ৩২.৪৮ লক্ষ টাকা। ওই সময়ে স্ত্রীর আয় ছিল ২৩.৭৪ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে পরিবার নিয়ন্ত্রিত কোম্পানি, ট্রাস্ট।

Advertisement

হলফনামায় বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ছিন্দওয়ারায় জমি রয়েছে ৬৭.২০ একর। দিল্লিতে রয়েছে একটি অ্যাম্বাসাডর ক্লাসিক এবং মধ্যপ্রদেশে রেজিস্ট্রি হওয়া সাফারি স্টর্ম এসইউভি। তাঁর নিজের রয়েছে ৮.৭৭ লক্ষ টাকা মূল্যের ৩০০ গ্রাম সোনা। স্ত্রীর রয়েছে ২.২০ কোটি টাকা মূল্যের ৯১৫ গ্রাম সোনা, ১৯৮৯.১৩ ক্যারাটের হিরে। একইসঙ্গে নিজের ব্যাংক অ্যাকাউন্টগুলির বিস্তারিত তথ্য দিয়েছেন কমলনাথ। স্ত্রীর নামে বেশ কিছু ফার্মের শেয়ারও রয়েছে। নিজের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

[ আরও পড়ুন: রাফালে ইস্যুতে বড় ধাক্কা সরকারের, কেন্দ্রের আপত্তি খারিজ সুপ্রিম কোর্টের]

অন্যদিকে, ব্যবসায়ী থেকে রাজনৈতিক হওয়া কমলনাথের ছেলে নকুলের স্থাবর সম্পত্তির পরিমাণ ৬১৫.৯৩ কোটি টাকা। তাঁর স্ত্রীর নামে রয়েছে ২.৩০ কোটি টাকার সম্পত্তি। নকুলের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১.৭৭ কোটি টাকা। ২০১৭-১৮ সালের আয়কর রিটার্নে নকুলের আয় ছিল ২.৭৬ কোটি টাকা। কিন্তু ওই একই সময়ে স্ত্রী প্রিয়ার আয় ছিল তাঁর প্রায় দ্বিগুণ। ৪.১৮ কোটি টাকা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ আর তাঁর ছেলে নকুলের মোট সম্পত্তি ৭৮৪ কোটি টাকা। তাঁর সম্পত্তি ৬৬০ কোটি টাকার। ন’বারের সাংসদ কমলনাথের থেকে তা পাঁচগুণ বেশি। নকুলের সম্পত্তির পরিমাণ শুনে চোখ কপালে উঠছে অনেকেরই৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.