সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন ধর্ষণ। ক্ষতস্থানে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া। এমনকী নির্যাতিতা যাতে চিৎকার বা মুখ খুলতে না পারেন সেই জন্য তাঁর মুখে আঠা ঢেলে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যপ্রদেশের (MadhyaPradesh) গুণায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। অভিযুক্তের নাম অয়ন পাঠান। নির্যাতিতা তরুণী ভর্তি স্থানীয় হাসপাতালে।
অভিযোগ, মধ্যপ্রদেশের গুণা এলাকার ২৩ বছর বয়সি এক তরুণীকে বিয়ের জন্য চাপ দিত অয়ন। নির্যাতিতার মা জানিয়েছেন, বাড়ির দখলের হুমকি দিয়েছিল অভিযুক্ত। নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছেন, বিগত এক মাস ধরে তাঁকে লাগাতার ধর্ষণ করেছে অভিযুক্ত যুবক। মঙ্গলবার তিনি কোনওরকমে বাড়ি থেকে পালাতে সক্ষম হন। কিন্তু এর পরও তাঁকে ধাওয়া করে ধরে ফেলে আবারও অত্য়াচার চালায় ওই যুবক।
[আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে রামনবমীর শোভাযাত্রায় ইটবৃষ্টি, রাতভর রাজ্য সড়ক অবরোধ বিজেপির]
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মায়ের অনুপস্থিতিতে তরুণীকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার ও ধর্ষণ করে অভিযুক্ত। তদন্তকারী পুলিশকর্তা দিলীপ রাজোরিয়া বলেন, “অভিযুক্ত অয়ন নির্যাতিতার ক্ষতস্থানে লঙ্কার গুড়ো-সহ মুখে আঠা ঢেলেছে, যাতে ওই তরুণী কোনওভাবে চিৎকার না করতে পারেন। তরুণীর মা বাড়িতে না থাকাকালীন এই ঘটনা ঘটেছে।”
[আরও পড়ুন: উত্তরে প্রকৃতির দুই রূপ, হাঁসফাঁস গরমে পুড়ছে সমতল, তুষারের চাদরে ঢেকেছে সিকিম]
বুধবার রাতে বেআইনি মাদক পাচারের সময় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ২৯৪ (অশ্লীল ভাষা প্রয়োগ), ৩২৩ (ইচ্ছা করে আঘাত করা)-সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
গরুপাচার মামলায় সিজ করেছিল সিআইডি, এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা?
-
প্রবল আপত্তি বিরোধীদের, ‘বিতর্কিত’ FCRA বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠাল কেন্দ্র
-
ইস্টবেঙ্গলকে রুখতে ভরসা ভারতের প্রাক্তন কোচ, বিশেষ পরামর্শ নিয়ে কলকাতায় আল আরবি
-
পুরসভার ডিলিমিটেশনে সংখ্যালঘুদের স্বার্থহানি? ফিরহাদ, জাভেদদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক