সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মহিলার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ছিল। এর জেরে অভিযুক্ত যুবককে নগ্ন করে, গলায় জুতোর মালা পড়িয়ে প্রকাশ্যে হাঁটাল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রাজস্থান (Rajasthan)-এর ঝালাওয়ার জেলার বাগের গ্রামে। বিষয়টির কথা প্রকাশ্যে আসার পরেই উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয় এলাকায়। নির্যাতিত যুবকের অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঝালাওয়ার (Jhalawar) জেলার বাগের গ্রামে একজনের বাড়ি থেকে হাতেনাতে ধরা পড়ে ২৮ বছরের যুবক রাকেশ রাঠোর। স্থানীয় ওই বাসিন্দার বাড়িতে লুকিয়ে ঢুকে তাঁর স্ত্রীকে রাকেশ হেনস্তা করেছে বলে অভিযোগ ওঠে। সেই অবস্থায় তাকে হাতেনাতে ধরে কড়া হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেন মহিলাটির স্বামী। কিন্তু, পরের দিনই রাকেশ রাঠোরের বাড়িতে একদল লোক নিয়ে চড়াও হন তিনি। তারপর ওই যুবককে বেধড়ক মারধর করার পর জোর করে নগ্ন (naked) করে প্রকাশ্যে ঘোরায়।
[আরও পড়ুন: ‘তেজস্বীকে মুখ্যমন্ত্রী করুন, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করব’ নীতীশকে প্রস্তাব আরজেডির]
এপ্রসঙ্গে এই মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক মিস্টার পারিহার জানান, অভিযুক্ত যুবক বাগের গ্রাম পঞ্চায়েতের মনরেগা প্রকল্পের সুপারভাইজার কাজ করে। আর সে যে মহিলাকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে তিনি ওই প্রকল্পে একজন শ্রমিক হিসেবে কাজ করেন। এই ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত যুবক ও তাকে যারা মারধর করে নগ্ন অবস্থায় ঘুরিয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে মহিলাটির পর ঘটনার পর থেকেই পলাতক।
[আরও পড়ুন: পাশবিক! তিন মাসের ছোট্ট কুকুরছানার মাথা কেটে খুন মুম্বইয়ে, দায়ের এফআইআর]
সর্বশেষ খবর
-
বসেছে পেসমেকার, এখন কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু?
-
নাম ভুল থাকায় টিসি দিতে দেরি, স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা অশিক্ষক কর্মীকে মার পড়ুয়াদের!
-
‘নাতির নাম তৈমুর, বন্দে মাতরম নিয়ে বলা আপনার শোভা পায় না’, শর্মিলাকে চরম তোপ শমীকের
-
বাঁধ ভেঙে বানভাসি ১৫ গ্রাম, নৌকাতেই আতঙ্কের দিন-রাত্রি শয়ে শয়ে মানুষের!
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ