Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির গড়ে এবার ২৪ সপ্তাহের অন্তঃস্বত্তা ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি দিল দেশের সর্বোচ্চ আদালত৷  গর্ভস্থ ভ্রূণে অস্বাভাবিকতা দেখা দেওয়ায় ধর্ষিতার আবেদনের ভিত্তিতে এই রায় দিল সুপ্রিম কোর্ট৷ দেশের বর্তমান আইন অনুযায়ী হবু মায়ের শরীরের ক্ষেত্রে বিপজ্জনক হলে  গর্ভপাতের বিশেষ অনুমতি দেওয়া হয়৷ তবে ভ্রুণের বয়স ২০ সপ্তাহ হলে আর গর্ভপাতের অনুমোদন ছিল না৷  মুম্বইয়ের … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/mumbai-rape-survivor-can-terminate-24-week-old-abnormal-foetus-top-court/pid/12022/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৬, ১৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৬, ১৭:৫০

options
link
ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির গড়ে এবার ২৪ সপ্তাহের অন্তঃস্বত্তা ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি দিল দেশের সর্বোচ্চ আদালত৷  গর্ভস্থ ভ্রূণে অস্বাভাবিকতা দেখা দেওয়ায় ধর্ষিতার আবেদনের ভিত্তিতে এই রায় দিল সুপ্রিম কোর্ট৷

দেশের বর্তমান আইন অনুযায়ী হবু মায়ের শরীরের ক্ষেত্রে বিপজ্জনক হলে  গর্ভপাতের বিশেষ অনুমতি দেওয়া হয়৷ তবে ভ্রুণের বয়স ২০ সপ্তাহ হলে আর গর্ভপাতের অনুমোদন ছিল না৷  মুম্বইয়ের এই ধর্ষিতার ক্ষেত্রেও তাই গর্ভপাত করাতে রাজি হননি চিকিৎসকরা৷  ফলত চলতি নিয়মের বিরুদ্ধে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ সেই আবেদনের ভিত্তিতেই  চিকিৎসকদের একটি বোর্ড গঠন করে মহিলার শারীরিক অবস্থা ও তাঁর গর্ভস্থ ভ্রূণের স্বাভাবিকতা পরীক্ষা করার নির্দেশ দেয় আদালত৷রিপোর্টে জানা যায়, ২৪ সপ্তাহের ভ্রুণে যথেষ্ট অস্বাভাবিকতা আছে৷আর এরপরই সুপ্রিম কোর্ট মহিলাকে গর্ভপাতের অনুমতি দেয়৷

Advertisement

 তবে এই অনুমতি ব্যক্তিস্তরেই সীমাবদ্ধ৷ সকল ধর্ষিতার ক্ষেত্রে এ নিয়ম লাগু এখনই হচ্ছে না৷ ওই মহিলা অবশ্য শুধু নিজের গর্ভপাতের আবেদনই জানাননি, সামগ্রিকভাবে ধর্ষিতাদের গর্ভপাত সংক্রান্ত আইনেরও পরিবর্তন চেয়েছিলেন৷ আদালত জানিয়েছে, সার্বিক ক্ষেত্রে আইনের পরিবর্তন করা হবে কি না, তা পরে বিচার করে জানানো হবে৷

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.