সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর৷ গিয়েছে মুখ্যসচিবের পদ৷ নতুন মুখ্যসচিব দায়িত্বও নিয়ে নিয়েছেন৷ এতদিনে পুরো ব্যাপারে মুখ খুললেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যসচিব পি রামমোহন রাও৷ জানালেন, তাঁকে এতদিন গৃহবন্দি করে রাখা হয়েছিল৷
আয়কর হানা নিয়ে এদিন তীব্র ক্ষোভ উগরে দেন তিনি৷ জানান, কোনওরকম অনুমতি ছাড়াই এ কাজ করা হয়েছে৷ আর যা উদ্ধার করা হয়েছে তা তাঁর স্ত্রী ও মেয়ের গয়না বলেও দাবি তাঁর৷ এছাড়া ঠাকুরপুজোর কাজে ব্যবহৃত কিছু রূপোর বাসনও পেয়েছে আয়কর দপ্তর৷ কিন্তু এই আয়কর হানার বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন তিনি৷ জানালেন, কোন অধিকারে সিআরপিএফ এ কাজ করতে পারে? যদি আয়কর হানা করতেই হত, তাহলে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলতে পারতেন৷ তাঁর নামে আয়কর হানার কোনও পরোয়ানা ছিল না বলেও জানান তিনি৷ ছেলের নামে এই পরোয়ানা জারি হয়েছিল বলে দাবি তাঁর৷
পাশাপাশি তাঁর দাবি, তিনিই এখনও তামিলনাড়ুর মুখ্যসচিব৷ কেননা তাঁর বদলির নির্দেশ হাতে দেওয়ার মতো সাহস নেই সরকারের৷ তাঁর জীবন বিপন্ন বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেন প্রাক্তন মুখ্যসচিব৷
সর্বশেষ খবর
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি
-
নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা
-
থেমেও থামছে না বিতর্ক! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধ্যক্ষের
-
মহারাষ্ট্রে বিকোচ্ছে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! খতিয়ে দেখছে পুলিশ
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’