সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন পাসপোর্ট করানোর কথা ভাবছেন? এবার তবে প্রয়োজনের চেয়ে কিছু বেশি টাকা সঙ্গে রাখুন নতুন পাসপোর্টের জন্য৷ কারণ নতুন পাসপোর্ট করাতে এবার খরচ পড়বে খানিক বেশি৷ সেই সঙ্গে লাইসেন্স, পরীক্ষায় বসার ফর্মের দামও বাড়াতে চলেছে কেন্দ্র৷ সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে এমন কথাই জানানো হয়েছে৷ কারণ হিসাবে বলা হয়েছে, পাসপোর্ট, লাইসেন্স এবং পরীক্ষার ফর্মের মূল্য হিসাবে আম আদমির কাছ থেকে যে টাকা নেওয়া হয়, তা নিতান্তই নগণ্য এবং সেই খাতে কেন্দ্রকে বাড়তি ভরতুকি দিতে হয়৷ আর এই ভরতুকির দেওয়ার জন্যই ভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কেন্দ্র৷
সম্প্রতি অর্থমন্ত্রকের তরফ জানানো হয়েছে, পাসপোর্ট, লাইসেন্সের মতো পরিষেবাগুলি সঠিকভাবে চালানোর জন্য এবং সকলের কাছে পৌঁছে দিতে যে টাকার প্রয়োজন, তারজন্যই এই মূল্যবৃদ্ধি প্রয়োজনীয় হয়ে পড়েছে৷
প্রসঙ্গত, আগে পাসপোর্ট করাতে খরচ হত ১০০০ টাকা৷ কিন্তু ২০১২ সালে সেই খরচ এক ধাক্কায় বেড়ে হয় ১৫০০ টাকা৷ এই টাকা যে নিঃসন্দেহে আরও বাড়তে চলেছে সেই কথাই মূলত জানিয়ে দিল কেন্দ্র৷
সর্বশেষ খবর
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের
-
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও
-
কপালে ‘খ’, পরনে শাড়ি! পডকাস্টে যন্ত্রণার কথা তুলে ধরে স্যান্ডি বললেন, ‘মুখে মূত্রত্যাগ করেছিল’
-
তৃণমূল আমলে প্রতিবন্ধী ভাতাতেও দুর্নীতি! দ্রুত তদন্ত শেষ করতে বলল হাই কোর্ট
-
গোলের মালায় বাংলাদেশকে দুরমুশ, ২০ বছর পর ফের এশিয়ার মঞ্চে ভারতের তরুণ তুর্কিরা