সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রাজনীতিতে হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে উঠলেন গৌতম বুদ্ধ (Gautama Buddha)। রাম-রহিমের রাজনীতি ভুলে খানিক আচমকায় বুদ্ধের আদর্শের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিরোধী নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লাদাখে বুদ্ধের ‘শরণে‘ গিয়েছিলেন। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীও গৌতম বুদ্ধের বাণীকে হাতিয়ার করেই মোদিকে তোপ দাগলেন।
तीन चीज़ें जो देर तक छिप नहीं सकतीं- सूर्य, चंद्रमा और सत्य।
– गौतम बुद्धAdvertisementआप सभी को गुरु पूर्णिमा की हार्दिक शुभकामनाएँ।
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2020
[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভোকাল টনিকে চাঙ্গা বায়ুসেনা, লাদাখের আকাশে চক্কর কাটছে সুখোই-অ্যাপাচে]
শনিবার লাদাখে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “২১ শতকে একাধিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বিশ্ব। সেই সমস্ত চ্যালেঞ্জের স্থায়ী মোকাবিলা করতে ভরসা বুদ্ধের দেখানো পথ।” রবিবার গুরু পূর্ণিমা (Guru Purnima) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেই বুদ্ধের ভাষাতেই মোদিকে বিঁধলেন রাহুল। প্রাক্তন কংগ্রেস সভাপতি বললেন, “চন্দ্র, সূর্য এবং সত্য। এই তিনটি জিনিস কখনও লুকিয়ে রাখা সম্ভব নয়।” আসলে লাদাখ ইস্যুতে শুরু থেকেই সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করে চলেছেন রাহুল। তাঁকে বলতে শোনা গিয়েছে, “চিন সীমান্তের প্রকৃত পরিস্থিতির কথা দেশবাসীর কাছে গোপন করছে সরকার। চিন ভারতের জমি দখল করে বসে আছে, অথচ প্রধানমন্ত্রী তা স্বীকার করার সাহস দেখাচ্ছেন না।” রবিবার গুরু পূর্ণিমা উপলক্ষে রাহুল যে ‘সত্য’ গোপনের অভিযোগ করলেন, সেটাও যে লাদাখ নিয়ে মোদিকে কটাক্ষ, তা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।
[আরও পড়ুন: ‘ভোট নয়, মানুষের জন্য কাজ করেন বিজেপি কর্মীরা’, বললেন মোদি]
রাজনৈতিক মহল বলছে, আসলে লাদাখের বাসিন্দাদের একটা বড় অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী। চিনের বিরুদ্ধে যুদ্ধের আবহে তাই লাদাখবাসীকে কাছে টানতেই সেখানে গিয়ে বুদ্ধের মন্তব্যকে হাতিয়ার করেছিলেন মোদি। ঠিক একই উদ্দেশ্যে রাহুলও গুরু পূর্ণিমায় বুদ্ধদেবের মন্তব্যকে ব্যবহার করলেন। মোদি অবশ্য গুরু পূর্ণিমার দিন কোনও রাজনৈতিক জটিলতায় জাননি। তিনি খুব সহজ ভাষায়, নিজের এবং দেশের সব গুরুদের শুভেচ্ছা জানিয়েছেন।
देशवासियों को गुरु पूर्णिमा की ढेरों शुभकामनाएं। जीवन को सार्थक बनाने वाले गुरुओं के प्रति सम्मान प्रकट करने का आज विशेष दिन है। इस अवसर पर सभी गुरुजनों को मेरा सादर नमन।
— Narendra Modi (@narendramodi) July 5, 2020
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ