সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আমার নাম সাভারকর (Savarkar) নয়, ক্ষমা চাইব না।” কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) এহেন মন্তব্যে রুষ্ট শিব সেনা (Shiv Sena)। পাশাপাশি এনসিপি প্রধান শরদ পওয়ারও মন্তব্যটিকে ‘বিতর্কিত’ বলে তোপ দাগেন গত সোমবার, বিরোধীদের নৈশভোজে। এই সমালোচনার মুখে পড়ে সুর নরম করলেন রাহুল। বিরোধী নেতাদের আশ্বস্ত করে জানিয়ে দিলেন, জোটসঙ্গীদের আবেগকে আগামিদিনে সম্মান করবেন তিনি।
এর আগে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে বলেন, “১৪ বছর ধরে আন্দামানের জেলে অমানুষিক অত্যাচার সহ্য করতে হয়েছিল বীর সাভারকরকে। আমরা শুধু সেগুলো বইতে পড়েছি। আমাদের সকলের আদর্শ তিনি। এই মহান ব্যক্তিত্বের অপমান কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করতে হবে।”
[আরও পড়ুন: স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পাক বংশোদ্ভূত হামজা ইউসুফ, আজই নেবেন শপথ]
এই পরিস্থিতিতে গত সোমবার বিরোধীদের নৈশভোজে অনুপস্থিত থাকেন সমস্ত শিব সেনা নেতারা। বিষয়টি জানতে পেরে পওয়ার বলেন, মহারাষ্ট্রের অনেক মানুষই সাভারকরকে শ্রদ্ধা করেন। তাঁর মতে, সাভারকরকে আক্রমণ করলে তাতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আলাদা করে কোনও লাভ হবে না। বরং বিরোধী জোটের কারও কারও ভাবাবেগে আঘাত লাগতে পারে। এদিকে মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদেরও অনেকের দাবি, রাহুলের এই মন্তব্যে অস্বস্তিতে পড়তে হচ্ছে তাঁদেরও। এই পরিস্থিতিতেই সুর নরম করার আশ্বাস দিয়েছেন রাহুল।
এদিকে সাভারকারকে নিয়ে করা রাহুলের টুইটটি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি ওয়াকিবহাল মহলের একাংশের। দেখা গিয়েছে, টুইটারে সার্চ করেও রাহুলের পোস্টটি দেখা যাচ্ছে না। তবে এখনও পরিষ্কার নয়, রাহুল সাভারকারকে নিয়ে করা পোস্টটি মুছে দিয়েছেন নাকি আদৌ তিনি এবিষয়ে কোনও টুইট করেছিলেন কিনা।
[আরও পড়ুন: প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, ১ এপ্রিল থেকে দাম বাড়ছে অগুন্তি জীবনদায়ী ওষুধের]
সর্বশেষ খবর
-
কালীঘাট মন্দিরের গয়না কোথায়? উধাও ভল্টের চাবি ফেরতের দাবিতে আদালতে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ
-
‘এনাফ ইজ এনাফ’, বললেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে বারবার এফআইআরে বিরক্ত হাই কোর্ট
-
কনটেন্ট ক্রিয়েশনই পেশা করার প্ল্যান? রইল ভ্লগিংয়ের জন্য আদর্শ ৫ ক্যামেরার হদিশ
-
নদিয়ায় গরুর দুধেও মাইক্রোপ্লাস্টিক! ‘ভুল না শুধরালে’ বড় বিপদ, কী বলছেন বিশেষজ্ঞরা?
-
জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার