সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে রিয়েল এস্টেট ব্যবসায় আপনি যদি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট সম্বলিত এক লক্ষ বিনিয়োগ করেন, তাহলে পাবেন ৬০ হাজার টাকা৷ আর পুরোটাই নতুন নোট৷ দিনকয়েক আগেই লখনউয়ের সফটওয়্যার ডেভেলপার মণীশ গুপ্ত এমনই একটি ফোন পেয়েছিলেন রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে৷ শুধু মণীশ নন, উত্তরপ্রদেশের অনেকে রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে এমন ফোন পেয়েছেন৷ দিনকয়েক আগেই কেন্দ্র সরকার ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত নেয়৷ এর জেরে রিয়েল এস্টেট ব্যবসায় যে জোর প্রভাব পড়বে, তা আগেই আঁচ করেছিল সংশ্লিষ্ট মহল৷ আর তা হয়েছে-ও৷ বিশেষ করে ছোট রিয়েল এস্টেট ব্যবসায়ীদের উপর ভালই প্রভাব পড়েছে৷ অনেক প্রজেক্ট অর্ধেক অবস্থায় রয়েছে৷ এই মন্দা কাটানোর জন্যই নতুন পন্থা নিয়েছে এ রাজ্যের রিয়েল এস্টেট ব্যবসায়ীরা৷
শুধু লখনউয়ের নয়, উত্তরপ্রদেশের অন্যত্রও এ চিত্র দেখা গিয়েছে৷ কোথাও যেমন এক লক্ষ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ৭০ হাজার, আবার কোথাও মিলবে মাত্র ৫০ হাজার টাকা৷
সর্বশেষ খবর
-
৩৮ বছরে প্রথম! এলটিটিই-র রক্তাক্ত অতীত পেরিয়ে শ্রীলঙ্কায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী, কেন চিন্তায় চিন?
-
রান্নার সময় উঁকিঝুঁকি! স্কুলে শিক্ষক দিবসের ‘ফিস্টি’তে পড়ুয়াদের মার, পালটা মাথা ফাটল প্রধান শিক্ষকের
-
কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান-ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা? কবে-কোথায় ম্যাচ?
-
প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ তারেক সরকার! বেহাল বাংলাদেশে ৪ সংস্থায় ছাঁটাই ৬ শতাধিক
-
তৃণমূলের হারানো জমি দখলে মরিয়া! ‘ঘরবন্দি’ দশা কাটাতে শিলিগুড়িতে মাঠে নামছে সিপিএম