সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী আবহে গ্রাহকদের স্বস্তি দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। এটিএমের লেনদেন নিয়ে বড় ঘোষণা করল ব্যাংক (Bank) কর্তৃপক্ষ। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এটিএম লেনদেনে বড় বদল আসছে। জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
একের পর এটিএম (ATM) জালিয়াতির ঘটনা সামনে এসেছে। সেই জালিয়াতি রুখতে লেনদেনের ক্ষেত্রে ওটিপি (OTP) ব্যবস্থা চালু করেছে এসবিআই। এবার থেকে সেই ওটিপি ব্যবস্থার মাধ্যমে দিনভর সংশ্লিষ্ট ব্যাংকের এটিএম থেকে ১০ হাজারের বেশি টাকা তোলা যাবে। এতদিন সকাল ৮টা থেকে রাত আটটা পর্যন্ত এই পরিষেবা মিলত।
[আরও পড়ুন : এবার অরুণাচল সীমান্তে ‘আগ্রাসী’ গতিবিধি লালফৌজের, সতর্ক সেনা]
কীভাবে কাজ করে এই পরিষেবা?
যে সমস্ত গ্রাহকরা এই পরিষেবার গ্রাহক, তাঁরা এটিএমে নিজেদের ডেবিট কার্ড পাঞ্চ করার পর স্ক্রিনে ওটিপি অপশন ফুটে ওঠে। সেই সময় ব্যাংকে রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি ওই মেশিনে পাঞ্চ করলে তবেই মিলবে লেনদেনের অনুমতি। আগে দিনে মাত্র ১২ ঘণ্টা এই পরিষেবার সুযোগ মিলত। এবার ২৪ ঘণ্টাই পরিষেবা পাবেন গ্রাহকরা। তবে বলে রাখা ভাল, একমাত্র এসবিআই-এর গ্রাহকরা সেই ব্যাংকের এটিএম থেকে টাকা তুললেই এই সুবিধা পাবেন। অন্য ব্যাংকের এটিএম থেকে এই পরিষেবা মিলবে না।
কেন এই পরিষেবা চালু করল ব্যাংক?
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবেই মোটা অংকের লেনদেনে এই বিশেষ নিয়ম চালু করা হয়েছে। যাতে ভুয়ো ফোন কলের মাধ্যমে এটিএমের পিন ও কার্ড হাতিয়ে নিলেও সহজে টাকা না তুলে নিতে পারবে না জালিয়াতরা।
[আরও পড়ুন : লাদাখ ইস্যুতে আলোচনার দাবি মানতে নারাজ সরকার! লোকসভায় ওয়াকআউট কংগ্রেসের]
সর্বশেষ খবর
-
মিলবে না পাঁচতারা হোটেল, এশিয়ান গেমসে বাকি অ্যাথলিটদের সঙ্গে থাকতে হবে শ্রেয়স-স্মৃতিদের
-
৪৫ তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের শপথে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
-
‘ভেড়ার দল’ কটাক্ষ রাজবীরের, শান্ত দীপেন্দু ক্ষেপে বললেন, ‘কাউকে ভয় পাই না’, ‘বিগ বস’-এ তুলকালাম!
-
বিপর্যয়ের মধ্যেই কাঁপল মাটি, বিধ্বস্ত নেপালে এবার ভূমিকম্প!
-
মনোনীত ভোজিনহা, ব্যালন ডি’অরের লড়াইয়ে ইতিহাস মেসির! হালান্ড-ইয়ামালদের সঙ্গে লড়াইয়ে কারা?