Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Hizbul Terrorist Imtiyaz Ahmad Kandoo

ভারতকে রক্তাক্ত করে পাকিস্তানে আশ্রয়ে হিজবুল জঙ্গি ইমতিয়াজ! জারি ইন্টারপোলের রেড কর্নার নোটিস

২০১৩ সালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ভয়ংকর জঙ্গি হামলায় মৃত্যু হয় চার পুলিশকর্মীর। সেই হামলার অন্যতম অভিযুক্ত ছিল ইমতিয়াজ। তখন থেকেই তার খোঁজে রয়েছেন গোয়েন্দারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১০:৫১

options
link
ভারতকে রক্তাক্ত করে পাকিস্তানে আশ্রয়ে হিজবুল জঙ্গি ইমতিয়াজ! জারি ইন্টারপোলের রেড কর্নার নোটিস zoom
হিজবুল জঙ্গি ইমতিয়াজ আলি কান্দুর ওরফে ফয়াজের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।
Advertisement

২০১৩ সালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লার তারজুতে জঙ্গি হামলায় অন্যতম অভিযুক্ত ছিল। সেই হিজবুল জঙ্গি ইমতিয়াজ আলি কান্দুর ওরফে ফয়াজের বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। বহু বছর ধরেই তাঁর খোঁজ চালাচ্ছেন ভারতীয় তদন্তকারীরা। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের গোয়েন্দা সংস্থা ইন্টারপোলের দ্বারস্থ হয়। তাদের আবেদনের ভিত্তিতেই ইমতিয়াজের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। সন্দেহ করা হচ্ছে, ইমতিয়াজ উপত্যকা থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছে।

২০১৩ সালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ভয়ংকর জঙ্গি হামলায় মৃত্যু হয় চার পুলিশকর্মীর। সেই হামলার অন্যতম অভিযুক্ত ছিল ইমতিয়াজ। তখন থেকেই তার খোঁজে রয়েছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, ইমতিয়াজ আদতে জম্মু ও কাশ্মীরের সোপোরের বাসিন্দা। ২০১০ সালে সে হিজবুল মুজাহিদিনে যোগদান করে। জঙ্গি সংগঠনটির অন্যতম কমান্ডার ছিল সে। ২০২২ সালে ভারত সরকার ইমতিয়াজকে ‘জঙ্গি’ হিসাবে চিহ্নিত করে। 

Advertisement

বারামুল্লা জঙ্গি হামলায় তদন্তে প্রথমে ছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। ১ দশকেরও বেশি সময় পর ২০২৪ সালে তদন্তভার নেয় উপত্যকার গোয়েন্দা সংস্থা। তারা চার্জশিটও জমা দেয়। ২০১৩ সালে উপত্যকার এই সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত ছিল মোট ছ’জন। তাদের মধ্যে দু’জন নিরাপত্তাকর্মীদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়। বাকি তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু শেষ অভিযুক্ত হিজবুল জঙ্গি ইমতিয়াজ এখনও পলাতক। এবার তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.