Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Tamil Nadu

তামিলনাড়ুতে খাদে আছড়ে পড়ল গাড়ি, মৃত্যু ৯ পর্যটকের! শোকবার্তা মোদির

দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী বাহিনী। কী করে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১১:০৫

options
link
তামিলনাড়ুতে খাদে আছড়ে পড়ল গাড়ি, মৃত্যু ৯ পর্যটকের! শোকবার্তা মোদির zoom
প্রতীকী ছবি।
Advertisement

বেড়ানোর আনন্দ মুহূর্তে হয়ে উঠল মৃত্যুশোকের গাঢ় ছায়া। তামিলনাড়ুতে খাদে পড়ে গেল পর্যটক বোঝাই একটি ভ্যান। অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত চালক-সহ ৪। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, শুক্রবার ভ্রমণ সেরে ফিরছিল ভ্যানটি। এই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পড়ে যায় খাদে। ওই ভ্যানে চালক-সহ ১৩ জন যাত্রী ছিলেন। সকলেই কেরলের মানিপ্পুরমের বাসিন্দা। ভালপারাই-পোলাচি হিল রোডে আসার পরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তবে গাড়ির যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতাতেই এই দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয়। তদন্তকারীরা পুরো বিষয়টিই খতিয়ে দেখছে। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ভেঙেচুরে গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে এই দুর্ঘটনায় শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানিয়েছেন, ”কোয়েম্বাটোরে হওয়া দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীরতম শোক ব্যক্ত করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

এক পুলিশ আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানাচ্ছেন, ”ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাতজন মহিলা ও একজন পুরুষ। গাড়ির চালক মারাত্মক জখম। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজন যাত্রীর মৃত্যু হয়েছে।” জানা যাচ্ছে, যাত্রীদের অনেকেই মালাপ্পুরমের একটি স্কুলে শিক্ষকতা করতেন। তাঁরা ছুটি কাটাতে এসেছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.