সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ মার্চ দেশের সাফল্যের মুকুটে যুক্ত হয় নতুন পালক৷ ওইদিনই ওড়িশার এপিজে আবদুল কালাম আইল্যান্ড থেকে উপগ্রহ ধ্বংসকারী অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সফল উৎক্ষেপণ করে ডিআরডিও। দেশের সাফল্যের কথা সকলের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও সেই উৎক্ষেপণেরই ভিডিও প্রকাশিত হল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে এখন চলছে জোর আলোচনা৷
[ আরও পড়ুন: ফাঁকা চেয়ারের ছবি তোলায় চিত্র সাংবাদিককে মারধর কংগ্রেস কর্মীদের, দেখুন ভিডিও]
ভিডিওয় দেখা গিয়েছে বিভিন্ন ধরনের গ্রাফিক্স। ঠিক কীভাবে মিসাইল আকাশে উঠল, ধাপে ধাপে সেটিই দেখানো হয়েছে ডিআরডিও-র প্রকাশিত ভিডিওতে। মাটি থেকে উড়ে যাওয়ার পরে, ঠিক ২৮৩ কিলোমিটার উচ্চতায় গিয়ে উপগ্রহ ধ্বংস করে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। ভারতের এই প্রজেক্টের নাম ছিল ‘মিশন শক্তি’। তিন মিনিটেই সফল হয় তিনশো কিলোমিটার দূরের স্যাটেলাইট ধ্বংসের সেই মিশন। এই সাফল্যের মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের পাশে উঠে এসেছে ভারতের নাম। এতদিন পর্যন্ত এই উপগ্রহ ধ্বংসের ক্ষমতা ছিল কেবল আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে। ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা এই সাফল্যের ও ক্ষমতার অধিকারী হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়েছিলেন, এই অভিযানে কোনও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা হয়নি। কোনও দেশের ক্ষতি করা ভারতের উদ্দেশ্য নয় বলেও জানিয়েছিলেন তিনি। এই সাফল্যের কথা অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই ঘোষণা করেছিলেন গণমাধ্যমে। এত দিনে ভিডিও দেখতে পেলেন সাধারণ মানুষ। দেশের সাফল্যে কে-ই বা খুশি না হতে পারে, তাই যথারীতি এই ভিডিও মন কেড়েছে আপামর দেশবাসীর৷
[ আরও পড়ুন: মিসাইলের টুকরো ভারতে কীভাবে? এফ-১৬ নিয়ে মার্কিন পত্রিকার তথ্যকে চ্যালেঞ্জ সীতারমণের]
ডিআরডিও প্রধান জি সতীশ রেড্ডি বলেন, “আমরা বিভিন্ন প্রযুক্তির আরও উন্নতি করার চেষ্টা করছি৷ সেগুলির মধ্যে ডাইরেক্ট এনার্জি উইপন, লেজার ইলেক্ট্রোম্যাগনেটিক পালসের সঙ্গে অর্বিট্যাল কিলার্সের টেকনোলজি উল্লেখযোগ্য৷ খুব শীঘ্রই কাজে সাফল্য আসবে৷” তিনি জানান, এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া এখনই সম্ভব নয়৷ তবে ভারত এই মিশনে অনেক এগিয়ে রয়েছে বলেও জানান ডিআরডিও প্রধান।
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা