Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
TMC Symbol Row

‘ফুটবলারে’র সঙ্গে লড়াইয়ে ‘খাম’, আপাতত প্রতীক যুদ্ধে ইতি টেনে মমতা-ঋতকে ‘নাম-সিম্বল’ দিল কমিশন

প্রতীক নিয়ে দড়ি টানাটানির মাঝে বড় সিদ্ধান্ত কমিশনের।

সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২০:১২

link
সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২০:১২

options
link
‘ফুটবলারে’র সঙ্গে লড়াইয়ে ‘খাম’, আপাতত প্রতীক যুদ্ধে ইতি টেনে মমতা-ঋতকে ‘নাম-সিম্বল’ দিল কমিশন zoom
(বাঁদিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং (ডানদিকে) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
Advertisement

আপাতত প্রতীক যুদ্ধে (TMC Symbol Row) ইতি। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্তর্বর্তী নাম ও প্রতীক চূড়ান্ত করল নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। মমতার শিবিরের নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।’ তাঁদের প্রতীক ‘ফুটবলার’। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’। প্রতীক ‘খাম’। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচনে আপাতত মমতা ও ঋতব্রত শিবিরের প্রার্থীদের এই প্রতীক এবং দলের নামেই লড়তে হবে। যদিও কালীঘাট তৃণমূল শিবিরের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, উপনির্বাচনের পর তাঁরা চাইলে ঘাসফুল প্রতীক ব্যবহার করতে পারেন।  

TMC Pratik

Advertisement

মমতা শিবিরের তরফে কমিশনে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’,‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’, ‘তৃণমূল কংগ্রেস মমতা’- এই তিন বিকল্পের কথা জানানো হয়। মমতার তরফে প্রতীক হিসাবে ক্রিকেট ব্যাট ও ফুটবলার। আবার ঋতব্রত শিবিরের তরফে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বা ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস’ – এই বিকল্প নামগুলির কথা জানানো হয়েছিল। ঋতব্রত শিবির খাম, ব্ল্যাক বোর্ড ও টর্চ প্রতীক হিসাবে চেয়েছিল বলেই খবর। তার মধ্যে থেকেই প্রতীক এবং দলের নাম আপাতত চূড়ান্ত করল নির্বাচন কমিশন।

গত ২৮ বছর আগে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে, এই ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক এঁকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। দল দু’ভাগে ভাগ হয়ে যাওয়ার পর এই প্রতীক নিয়ে ঋতব্রত বনাম কালীঘাট পন্থী তৃণমূলের মধ্যে দীর্ঘদিন ধরে টানটান লড়াই চলছিল। বৃহস্পতিবার সেই প্রতীক-যুদ্ধের যবনিকা পতন করল নির্বাচন কমিশন। দল কার, দলের তহবিল কার হাতে থাকা উচিত, এই সমস্ত প্রশ্ন উঠে এসেছে এই প্রতীক ও নাম যুদ্ধের হাত ধরে। আপাতত কমিশনের অন্তর্বর্তী নির্দেশে কারও নয় জোড়াফুল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এরপর বৃহস্পতিবার রাতেই মমতা শিবিরের তরফে কমিশনে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’,‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’, ‘তৃণমূল কংগ্রেস মমতা’- এই তিন বিকল্পের কথা জানানো হয়। মমতার তরফে প্রতীক হিসাবে ক্রিকেট ব্যাট ও ফুটবলার। আবার ঋতব্রত শিবিরের তরফে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বা ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস’ – এই বিকল্প নামগুলির কথা জানানো হয়েছিল। ঋতব্রত শিবির খাম, ব্ল্যাক বোর্ড ও টর্চ প্রতীক হিসাবে চেয়েছিল বলেই খবর। তার মধ্যে থেকেই প্রতীক এবং দলের নাম আপাতত চূড়ান্ত করল নির্বাচন কমিশন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.