সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনে জেহাদের ছায়া! জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কার্যকলাপের উপর কড়া নজর রাখছে নিরাপত্তা সংস্থাগুলি। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বারামুলায় দুই লস্কর জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর।
জম্মু ও কাশ্মীর পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এদিন বারামুলার ওয়ানিগাম পায়িন ক্রিরি এলাকায় একটি জঙ্গিডেরায় অভিযান চালায় সেনাবাহিনী। সংঘর্ষে নিহত হয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার দুই সদস্য। মৃত জঙ্গিদের নাম শাকিক মাজিদ নাজার ও হানান আহমেদ সেহ। তারা কাশ্মীরেরই বাসিন্দা বলে জানা গিয়েছে।
এর আগে বুধবার কুপওয়াকরায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে দুই জঙ্গি। তাৎপর্যপুর্ণভাবে, চলতি মাসেই শ্রীনগরে জি-২০ জোটের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে আমেরিকা, রাশিয়া ও চিন-সহ সদস্যদেশগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এহেব পরিস্থিতিতে জেহাদি গতিবিধি বৃদ্ধির কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি।
[আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার, রাতের বেলা জম্মুতে টহল দেবে মহিলা পুলিশবাহিনী]
#UPDATE | Two terrorists neutralised in Baramulla encounter. Identification being ascertained. Incriminating materials, arms & ammunition including 01 AK 47 rifle and one pistol recovered: Kashmir Zone Police
— ANI (@ANI) May 4, 2023
উল্লেখ্য, মে মাসের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত শ্রীনগরের মাটিতে জি-২০র পর্যটন সংক্রান্ত বৈঠক হবে। দেশের নানা প্রান্তেই জি-২০ সম্মেলনের একাধিক বৈঠক হয়েছে। কিন্তু শ্রীনগরের মতো স্পর্শকাতর কেন্দ্রে এই প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হবে। শ্রীনগর ছাড়া লেহ ও লাদাখেও এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছে পাকিস্তান (Pakistan)।
[আরও পড়ুন: ‘জয় বজরংবলি স্লোগান তুলে ওদের শাস্তি দিন’, ফের ‘বজরং দল’ ইস্যুতে কংগ্রেসকে তোপ মোদির]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার