সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সমাধান হল উন্নাওয়ের (Unnao) খেতে কিশোরীদের হত্যারহস্যের। ক’দিন আগেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) খেতের মধ্যে দুই কিশোরীদের মৃতদেহ পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশের ধারণা ছিল, বিষ (Poison) খাইয়েই মারা হয়েছে তাদের। একজন কিশোরী এখনও হাসপাতালে ভরতি। তার অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ সন্দেহভাজন চারজনকে আটক করলেও গ্রেপ্তার করেছিল দু’জনকে। সেই দুই অভিযুক্ত নিজেদের অপরাধ স্বীকার করেছে। জানিয়েছে, কেন তারা এমন ঘৃণ্য চক্রান্ত করেছিল।
পুলিশ জানিয়েছে, জলের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাওয়ানো হয়েছিল ওই কিশোরীদের। কিন্তু কেন? পুলিশি জেরায় উঠে এসেছে প্রেমে প্রত্যাখ্যানের তত্ত্ব। যে কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন, সে অন্যতম অভিযুক্ত বিনয়ের প্রেমপ্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তখন থেকেই হত্যার ছক কষতে থাকে সে। অবশেষে ঘটনার দিন ওই তিন কিশোরীকে নোনতা খাবার খাওয়ায় তারা। পরে তাদের কীটনাশক মেশানো জলও খাওয়ায় দুই অভিযুক্ত। প্রসঙ্গত, ওই তিন কিশোরী পরস্পরের তুতো বোন।
[আরও পড়ুন : দূরপাল্লার ট্রেনে কমবে স্লিপার কোচ, কম ভাড়ায় এসিতে চড়ার সুযোগ মধ্যবিত্তের]
আইজি লক্ষ্মী সিং জানিয়েছেন, লকডাউনের সময় বিনয়ের সঙ্গে ওই কিশোরীর আলাপ। কয়েক দিন পরে বিনয় তাকে প্রেমের প্রস্তাব দিলে কিশোরী রাজি হয়নি। এরপর থেকে সে দূরত্ব রাখতে শুরু করে বিনয়ের সঙ্গে। কিন্তু বিনয় মনের ভিতরে প্রতিহিংসা পুষে রাখলেও মৌখিত ব্যবহারে কিছুই বুঝতে দেয়নি। সে রোজই ওই কিশোরীর সঙ্গে কথা বলত। কিশোরী বুঝতেই পারেনি আড়ালে কোন ষড়যন্ত্রের প্যাঁচ কষছে অভিযুক্ত।
বুধবার সন্ধ্যায় আচমকাই ওই কিশোরীদের মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। দ্রুত পুলিশে খবর দেন তাঁরা। যেখানে ওই কিশোরীদের দেহ পড়েছিল তার আশপাশে গ্যাজলার চিহ্ন দেখে পুলিশ বাহিনীর ধারণা হয়, বিষ দেওয়া হয়েছে তাদের। চিকিৎসাধীন কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। কানপুরের হাসপাতালে চিকিৎসাধীন সে।
[আরও পড়ুন: আরও ঘাতক ধ্রুব হেলিকপ্টার, শত্রুর বুকে কাঁপন ধরিয়ে সফল উৎক্ষেপণ ‘হেলিনা’ মিসাইলের]
সর্বশেষ খবর
-
সিইএসসি, কলকাতা পুরসভা কীভাবে অনুমতি দিল? নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে তৃণমূলকেই দুষলেন অগ্নিমিত্রা
-
পিরিয়ডস হলেও খোঁটা দিত প্রেমিক! ‘টক্সিক’ সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্বস্তি অনুপমার
-
তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের
-
৪ ম্যাচে ২১ গোল দিল্লির, বিষ্ণুকে ছাড়াই ডুরান্ড সেমিতে কঠিন পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল
-
পেটের টানে ঝাড়খণ্ড থেকে নিউমার্কেটের হোটেলে এসে মৃত্যু! অঝোরে কান্না সন্দীপের কাকা-দাদার