সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানা বিধানসভায় বক্তব্য রাখা দিগম্বর সাধু তরুণ সাগরকে নিয়ে টুইট করে বিপাকে পড়লেন সুরকার বিশাল দাদলানি৷ আপের সক্রিয় সদস্য বিশালের টুইট নিয়ে জলঘোলা শুরু হওয়া মাত্র ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি৷
বিধানসভার বাদল অধিবেশনে ‘কড়ে বচন’ নামে বিশেষ এক বিভাগে আমন্ত্রিত ছিলেন ওই দিগম্বর সাধু৷ সম্পূর্ণ উলঙ্গ হয়েই সেখানে বক্তৃতা দেন তিনি৷ ভ্রূণহত্যা রোখার দাওয়াই থেকে ধর্ষণ ও অপরাধ কমানোর একাধিক উপায় বাতলান তিনি৷ তাঁর ছবি ছড়িয়ে পড়ামাত্রই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা দেয়৷ প্রতিক্রিয়া দেন বিশাল দাদলানিও৷ কিন্তু তাঁর টুইট ঘিরে ব্যাপক জলঘোলা শুরু হয়৷ খোদ দিল্লির মুখ্যমন্ত্রী আক্ষেপ প্রকাশ করেন৷ জৈন সাধুকে তিনি চেনেন বলে জানিয়ে আপ সুপ্রিমো জানান, তাঁর সম্পর্কে মশকরা করা দুর্ভাগ্যজনক৷

দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও দাদলানির এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়৷ টুইটেই বিশালকে একহাত নেন গায়ক অভিজিতও৷ স্বভাবসিদ্ধ কড়া ভাষায় তিনি আক্রমণ করেন তাঁকে৷ আর এরপরই ক্ষমা চেয়ে টুইট মুছে দেন বিশাল৷ সবরকম বিতর্ক এড়াতে রাজনীতি ছাড়ার কথাও ঘোষণা করেন তিনি৷
Request to all Jain friends to tk up this cause n beat these morons publicly who insulted Jain Guru just b4 Pajushan pic.twitter.com/A1O56MPBWT
— abhijeet (@abhijeetsinger) August 27, 2016
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা