Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Women

স্বাধীনতার পর এই প্রথম! দেশে পুরুষের তুলনায় বেশি মহিলাদের সংখ্যা

প্রতি ১০০০ জন পুরুষের মধ্যে ১০২০ জন মহিলা, দাবি সমীক্ষায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০২১, ১৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০২১, ১৯:০৮

options
link
স্বাধীনতার পর এই প্রথম! দেশে পুরুষের তুলনায় বেশি মহিলাদের সংখ্যা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার পর এই প্রথম সংখ‌্যার নিরিখে পুরুষদের ছাপিয়ে গেলেন মহিলারা (Women)। সদ্য প্রকাশিত ‘জাতীয় পরিবার ও স্বাস্থ‌্য সমীক্ষা’ (NFHS)এ এই সম্ভাবনার কথা বলা হয়েছে। এনএফএইচএসের পঞ্চম নমুনা সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে জনসংখ‌্যায় বর্তমানে পুরুষ-নারী অনুপাত ১০০০: ১০২০। অর্থাৎ প্রতি হাজার পুরুষে মহিলার সংখ‌্যা ১০২০ জন।

২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে দেশের সাতশো সাতটি জেলার সাড়ে ছ’লক্ষ বাড়ির উপর করা সমীক্ষার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি হয়েছে। দেশের নির্দিষ্ট কিছু রাজ‌্যকে বেছে নিয়ে করা এই সমীক্ষা জাতীয় প্রেক্ষাপটে প্রযোজ‌্য কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে নিম্নবর্ণের একই পরিবারের ৪ জনকে নির্মম হত্যা! অভিযোগ গণধর্ষণেরও]

ভারতে এই ধরনের সমীক্ষা প্রথম হয় ১৯৯২ সালে। শেষবার হয়েছে ২০১৫-১৬ সালে। তখন প্রতি হাজার পুরুষে নারীর সংখ‌্যা ছিল ৯৯১ জন। সেসময় জন্মহারের নিরিখে অনুপাতটি ছিল ১০০০: ৯১৯। বর্তমানে তা হয়েছে ১০০০: ৯২৯। অর্থাৎ কন‌্যাসন্তানের জন্মহার বেড়েছে বলেও সমীক্ষায় প্রকাশ। এমনিতে দেশে এখনও কিছু কিছু রাজ্যে কন্যাভ্রূণ হত্যার মতো ঘটনা থামেনি। একুশ শতকে দাঁড়িয়েও হরিয়ানা, রাজস্থানের গাঁ-গঞ্জে এই ঘটনা ঘটে থাকে। যার জেরে পুরুষের (Men) তুলনায় নারীর সংখ্যা বরাবর কম।

[আরও পড়ুন: ডিসেম্বরেই চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল, করোনা আতঙ্ক কাটিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের]

কিন্তু ২০২১ সালে উলটপুরাণ। স্বাধীনতার পর এবারই প্রথম দেখা গেল, পুরুষের তুলনায় শতকরা হিসেবে নারীর সংখ্যা অন্তত ২ জন বেশি। প্রতি হাজার জন পুরুষে নারীর সংখ্যা ২০ জন বেশি। এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত মহিলা মহল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.