দীপঙ্কর মণ্ডল: অনশনের নামে তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে৷ ছয় ছাত্রের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। স্পষ্ট ভাষায় জানায়ে দিলেন, এই চাপ সৃষ্টি করে কোনও লাভ হবে না৷ কোনও ভাবেই সাসপেন্ড হওয়া তিন ছাত্রের শাস্তি কমাতে পারবেন না তিনি৷
গত ১৯ জানুয়ারি থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনশনে বসেছে ছয় ছাত্র৷ অনশন করছে সাসপেন্ড হওয়া তিন ছাত্র আনিসুর হক, অনীক বৈদ্য ও সায়ন চক্রবর্তী৷ এবং এদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অনশনে যোগ দিয়েছে আরও তিন ছাত্র আর্য অগ্রহারি, মাল্যবান গঙ্গোপাধ্যায় ও সৌম্যদীপ গোস্বামী৷
[এনআরএস হাসপাতালে শিশুকে কামড় কুকুরের]
প্রসঙ্গত, হিন্দু হস্টেল চালুর দাবিতে কয়েক মাস আগে পর্যন্তও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনশন চালাচ্ছিল পড়ুয়ারা৷ উপাচার্য-সহ অন্যান্য অধ্যাপক ও আধিকারিকদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেয় তাঁরা। মূল দরজাও বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় তিন পড়ুয়াকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ। এরাই হলেন আনিসুর হক, অনীক বৈদ্য ও সায়ন চক্রবর্তী৷
সর্বশেষ খবর
-
‘আরামের সময় নেই, মাঠে নামুন’, দলের পদাধিকারীদের কড়া বার্তা নীতীন নবীনের
-
শচীন-কোহলির মধ্যে তুলনাই হয় না! এক শর্তেই সমান হবেন দুই তারকা, কী বিশ্লেষণ অশ্বিনের?
-
যুবভারতীতে দেখা যাবে না রাফিনহাকে, অস্ট্রেলিয়া থেকেই ফিরলেন বার্সেলোনা
-
আপত্তি ছিল দুই সতীর্থের, বঙ্গ-সহ ১৩ রাজ্যে ফিরল সেই ‘পুরনো’ ফর্ম ৬, দিতে হবে না SIR ‘স্বঘোষণা’
-
দিল্লি দাঙ্গায় ফের জামিন খারিজ উমর খালিদ-সার্জিলের, ৫ বছর পরও গারদের ওপারেই