কলহার মুখোপাধ্যায়: পুজোর মুখে বাগুইআটি থানার সহযোগিতায় জ্যাংরা থেকে দুটি হাতির দাঁত-সহ ৭ জনকে গ্রেপ্তার করল বনদপ্তরের ক্রাইম কন্ট্রোল ব্যুরো। অনুমান, বেঙ্গালুরু থেকে কলকাতায় (Kolkata) আনা হয়েছিল দাঁতদুটি। যার আনুমানিক বাজার দর ৩০ লক্ষ টাকা।
জানা গিয়েছে, কিছুদিন আগেই বনদপ্তরের ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কাছে খবর যায়, বাগুইআটির জ্যাংরায় রয়েছে বহুমূল্য হাতির দাঁত। এরপরই সন্দেহভাজনদের উপর নজরদারি শুরু করা হয়। সুযোগ বুঝে ক্রেতা সেজে পাচারচক্রের সঙ্গে যোগাযোগ করে তদন্তকারীরা। কথা পাকা হতেই এদিন বাগুইআটি থানার সহযোগিতায় ক্রেতা হিসেবে জ্যাংরার একটি বাড়িতে চড়াও হয় ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। সেখান থেকে গ্রেপ্তার ও আটক করা হয় ৭ জনকে। পুলিশের অনুমান, ধৃতদের মধ্যে ৩ জন ক্রেতা।
[আরও পড়ুন: প্রাক্তন বনাম বর্তমান, দলীয় কর্মসূচি ঘিরে ফের প্রকাশ্যে বীরভূমের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব]
কোথা থেকে এল ওই হাতির দাঁত? তদন্তকারীদের অনুমান, বেঙ্গালুরু থেকে ট্রেনে করে কলকাতা আনা হয়েছিল দাঁত দুটি। উদ্দেশ্য ছিল অন্যত্র পাচার। কিন্তু তার আগেই বিষয়টি বনদপ্তরের কানে যাওয়ায় শেষ রক্ষা হল না। জানা গিয়েছে, এর পিছনে আর কার কার যোগ রয়েছে, কী পরিকল্পনা করে কলকাতায় আনা হয়েছিল দাঁতগুলি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন: ‘দলে থেকে বিশ্বাসঘাতকতা করলে সহ্য করব না’, কর্মিসভা থেকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের]
সর্বশেষ খবর
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির