সুব্রত বিশ্বাস: বাজনদারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। স্বামী জানতে পারায় তুমুল অশান্তি শুরু হয়েছিল সংসারে। যার পরিণতি হল মর্মান্তিক। তিনবছরের ছেলের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বধূ। ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকার চৌবাগা এলাকায়।
জানা গিয়েছে, মৃতার নাম বিচিত্রা মণ্ডল। আনন্দপুর থানা (Anandapur) এলাকার চৌবাগায় স্বামী ও সন্তানকে নিয়ে থাকতেন বধূ। প্রতিবেশী সূত্রে খবর, কিছুদিন আগে ওই বধূর বাড়িতে পুজো ছিল। বেশ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করা হয়েছিল। সেখানে বাজনদার হিসেবে গিয়েছিলেন এলাকারই এক যুবক। তার সঙ্গে আলাপ হয় বিচিত্রার। সেই আলাপই কাল হয়ে দাঁড়ায়। কথাবার্তা বলতে বলতে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের মধ্যে। সূত্রের খবর, ওই বাজনদারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বিচিত্রা।
[আরও পড়ুন: প্রাথমিকের ৩৯২৯ শূন্যপদে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গেপাধ্যায়ের, পালটা ডিভিশন বেঞ্চে পর্ষদ]
প্রথমে স্বামীর চোখ এড়িয়ে গেলেও বিষয়টা বেশি দিন গোপন থাকেনি। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপরই শুরু দাম্পত্যকলহ। প্রতিবেশীদের দাবি, স্বামীর সঙ্গে প্রায়ই অশান্তি হত বিচিত্রার। সোমবার সকালেও অশান্তি হয়। তারপর কাজে বেরিয়ে যান বধূর স্বামী। রাতে ফিরে এসে ঘরে দেখেন বধূর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রাথমিকভাবে অনুমান, সম্পর্কের টানাপোড়েনের কারণেই আত্মঘাতী হয়েছেন ওই বধূ।
[আরও পড়ুন: হস্টেলের খরচ বৃদ্ধির প্রতিবাদ, ২০ ঘণ্টার বেশি ঘেরাও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন]
সর্বশেষ খবর
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?