ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা ভোট ২০১৯-এর ফলাফলের পর দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে এরাজ্যে ঘাসফুল শিবিরের শক্তিক্ষয়ের চিত্র৷ এনিয়ে এখনও তেমন কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল সুপ্রিমো৷ বৃহস্পতিবার বিকেলের দিকে অবশ্য খুব সংক্ষিপ্ত একটি মন্তব্য করেছিলেন টুইটারে৷ লিখেছিলেন, সব পরাজিতরাই পরাজিত নন৷ তারপর কেটে গিয়েছে প্রায় ২৪ঘণ্টা৷ ভোটের ফলাফল নিয়ে এখনও মুখ না খুললেও, কলম ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লিখে ফেলেছেন একটি কবিতা – ‘মানি না’৷ সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদের বিরোধিতা কবিতার ছত্রে ছত্রে৷
[আরও পড়ুন: দলবিরোধী কাজের অভিযোগ, তৃণমূল থেকে নির্বাসিত শুভ্রাংশু রায়]
কবিতার শুরু থেকেই তিনি সুর চড়িয়েছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে৷ তাঁর স্পষ্ট বক্তব্য, যে কোনও ধর্মের উগ্র-নরম দুই দিকই আছে৷ কিন্তু তিনি বেছে নিয়েছেন নরম দিকটি৷ উগ্রতা, অন্ধবিশ্বাসে তাঁর কোনও আস্থা নেই৷ কবিতার মাঝামাঝি দিকটি অর্থবলকে কীভাবে কাজে লাগানো হয়, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন৷ বিশ্বাস অর্থের বিনিময়ে বিকিয়ে গিয়েছে, এধরনের মনোভাব প্রকাশ পেয়েছে৷ শেষ পর্যায়ে তিনি সকলের কাছে আবেদন জানিয়েছেন, বিশ্বাস আর সহনশীলতায় ভরসা রেখে ঐক্যবদ্ধ হওয়ার জন্য৷
একই কবিতা তিনি ইংরাজি এবং হিন্দিতেও লিখেছেন৷ তিনটি কবিতাই টুইটারে প্রকাশিত হয়েছে৷ এর আগেও বহু বিষয়ে প্রতিবাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে কলম ধরতে দেখা গিয়েছে৷ সম্প্রতি বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাতেও ‘লজ্জিত’ শিরোনামে কবিতা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী ভোটের ফলপ্রকাশের আগের দিনও ‘জরুরী’ নামে একটি কবিতা লিখেছিলেন নেত্রী৷ তারও ছত্রে ছত্রে কাব্যের মোড়কে ছিল মোদি সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা৷ সেসব বেশ জনপ্রিয়ও হয়েছে৷ তবে শুক্রবার ফলাফলের পরবর্তী পর্যায়ে কোনও বক্তব্য না রেখে এক কবিতাতেই নিজের প্রতিক্রিয় স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী৷
মানি না pic.twitter.com/7rvliPLZrV
— Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2019
मैं नहीं मानती pic.twitter.com/c6er47gaYS
— Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2019
I Do Not Agree pic.twitter.com/RFVjiunJQt
— Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2019
[আরও পড়ুন: সাধারণ মানুষের ভোগান্তির ইতি, কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত বার কাউন্সিলের]
সর্বশেষ খবর
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’