Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Suvendu Adhikari on Abhishek Banerjee

‘আড়াই হাজার লোক নিয়ে বড় কথা…’, বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে তোপ মুখ্যমন্ত্রীর, কী বললেন?

মঙ্গলবার বিজেপিকে বাংলা ছাড়া করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক। এদিন তারই পালটা দিলেন অভিষেক।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৪:৪৭

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৪:৪৭

options
link
‘আড়াই হাজার লোক নিয়ে বড় কথা…’, বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে তোপ মুখ্যমন্ত্রীর, কী বললেন? zoom
বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে তোপ মুখ্যমন্ত্রীর
Advertisement

একুশের সভামঞ্চে দীর্ঘদিন পর খানিকটা হলেও চেনা মেজাজে ধরা দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপিকে বাংলা ছাড়া করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি। বলেছিলেন, “ফুটপাতে থাকব, লড়াই করে বিজেপিকে হারাব। দেখি ওরা কী করতে পারে।” বুধবার বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে পালটা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, “আড়াই হাজার লোক নিয়ে বড় কথা। ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান।”

গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল ২১ জুলাই। তবে এবার তিলোত্তমার বুকে শহিদ স্মরণে তৈরি করা হয়েছিল তিনটি মঞ্চ। দুটি তৃণমূলের, একটি কংগ্রেসের। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যা পরিস্থিতি তাতে একুশে সভা ভরানোটা তাঁদের কাছে ছিল শক্তিপরীক্ষা। তবে হাই কোর্টের নির্দেশ ছিল মমতার মিটিংয়ে আড়াই হাজারের বেশি জমায়েত করা যাবে না। তা সত্ত্বেও যে পরিমাণ মানুষ এসেছিলেন, তাতে খানিকটা হলেও মনোবল বেড়েছে মমতা-অভিষেকের। যা তাঁদের শরীরি ভাষাতেই স্পষ্ট। মঙ্গলবার ফের সভামঞ্চ থেকে পুরনো ভঙ্গিতেই বিজেপিকে নিশানা করেন যুবরাজ। বলেন, “যে কোনও মূল্যে বিজেপিকে হারাবই। ফুটপাতে থাকব, লড়াই করে বিজেপিকে হারাব। দেখি ওরা কী করতে পারে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এতদিন ধরে ডায়মন্ড হারবার-সহ গোটা দক্ষিণ ২৪ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি। তবে এখনকার পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ৩১ টা আসনের মধ্যে ৩০ টিই জিতেছিল বিজেপি। তবে ছাব্বিশে সেই আসন কমে দাঁড়িয়েছে ১৯-এ।

অভিষেকের এই মন্তব্যকে গুরুত্বই দিলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ব্যাঙ্গাত্মক সুরে তিনি বলেন, “আড়াই হাজার লোক নিয়ে আবার বড় বড় কথা। ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান।” উল্লেখ্য, এতদিন ধরে ডায়মন্ড হারবার-সহ গোটা দক্ষিণ ২৪ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি। তবে এখনকার পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ৩১ টা আসনের মধ্যে ৩০ টিই জিতেছিল তৃণমূল। তবে ছাব্বিশে সেই আসন কমে দাঁড়িয়েছে ১৯-এ। পরবর্তীতে আদৌ কটি আসন ধরে রাখতে পারে ঘাসফুল শিবির, সেটাই দেখার।        

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.