Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
RBU

রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে TMC কার্যালয় ভাঙতে হবে, নির্দেশ কলকাতা হাই কোর্টের

হেরিটেজ ভবন ভেঙে দলীয় কার্যালয় তৈরির অভিযোগে মামলা হয়েছিল আদালতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২২, ১৫:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২২, ১৫:০১

options
link
রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে TMC কার্যালয় ভাঙতে হবে, নির্দেশ কলকাতা হাই কোর্টের zoom
Advertisement

রাহুল রায়: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ক্যাম্পাসে তৃণমূলের (TMC) দলীয় কার্যালয় নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ভাঙতে হবে দলীয় কার্যালয়। হেরিটেজ ভবনটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আলাদাভাবে চিহ্নিত করতে হবে হেরিটেজ ভবনকে। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের (Rabindra Bharati University Campus) মধ্যে দলীয় কার্যালয় তৈরি নিয়ে বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়ে কর্তৃপক্ষ। বিচারপতির প্রশ্ন, হেরিটেজ ভবন না হলেও, কেউ কি যে কোনও জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলতে পারে? এরপরই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঠাকুরবাড়ি ক্যাম্পাসে গজিয়ে ওঠা দলীয় কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। আগামী ৩ সপ্তাহের মধ্যে আদালতের নির্দেশ পালন করতে হবে কলকাতা পুরসভাকে। মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শুরুতেই তপ্ত বিধানসভা অধিবেশন, রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের প্রতিবাদ বিজেপির]

রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভেঙে বানানো হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়। এই অভিযোগে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ আদালতের। মামলাকারী আইনজীবী শ্রীজিব চক্রবর্তীর অভিযোগ, জোড়াসাঁকোর বাড়িতে যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রথমবার বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়ের দেখা হয়েছিল, সেই ঘরে এখন তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি নামর সংগঠনের অফিস করা হয়েছে। অথচ এটি ‘গ্রেড ওয়ান’ হেরিটেজ। একই ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের  ৩ ক্যাম্পাসেই। 

অভিযোগ, জোড়াসাঁকোর সেই ঘরে রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটিও ছবি নেই। সেখানে টাঙানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি। ইতিমধ্যে দু’টো ঘর ভাঙা হয়েছে বলে খবর। হেরিটেজ ভবনে আর ভাঙচুর করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এরপর এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কড়া নির্দেশ দিল।

[আরও পড়ুন: কীভাবে বুঝলেন ‘কয়লা ভাইপো’ অভিষেকই? শিশু অধিকার সুরক্ষা কমিশনকে পালটা প্রশ্ন শুভেন্দুর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.