Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বাসের ভিতর ৪ লক্ষ টাকার জাল নোট, ময়দান চত্বর থেকে পাকড়াও পাচারকারী

পাচারের জন্য বিশেষ অন্তর্বাস বানিয়েছিল ঝাড়খণ্ডের ওই পাচারকারী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৮, ১২:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৮, ১২:০২

options
link
অন্তর্বাসের ভিতর ৪ লক্ষ টাকার জাল নোট, ময়দান চত্বর থেকে পাকড়াও পাচারকারী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে দেখে ঘুণাক্ষরেও টের পাওয়ার উপায় নেই। স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। কিন্তু দুঁদে গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়ার উপায় নেই। অস্বাভাবিকতা ঠিক ধরা পড়েছিল। এগিয়ে যেতেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল ঝাড়খণ্ডের বাসিন্দা। কোনওরকম ভুলুচুক করেনি এসটিএফ। তাকে গ্রেপ্তার করে তল্লাশি চালাতেই উদ্ধার হল চার লক্ষ টাকার জাল নোট। নিম্নাঙ্গে অন্তর্বাসের ভিতরই ছিল নোটগুলি।

[  বাঁশদ্রোণীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীকে আটক করল পুলিশ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাজারে যেরকম পাওয়া যায় সেরকম অন্তর্বাস নয়। স্বাভাবিক অন্তর্বাসের মধ্যে চার লক্ষ টাকার জাল নোট লুকিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পাচারের সুবিধার জন্য বিশেষ ডিজাইনের অন্তর্বাস বানিয়েছিল ওই পাচারকারী। ভিতরের পকেটে পকেটেই ঠাসা ছিল নোটের বান্ডিল। চার লক্ষ টাকার সবই ছিল ২০০০ টাকার নোট। কিন্তু কোনওটিই আসল নয়। কলকাতাকে করিডর করে জাল নোট পাচারের চক্র সক্রিয় হয়েছে। গোয়েন্দাদের কাছে ছিল এ খবর। সেইমতো বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় নজর রেখেছিলেন তাঁরা। শুক্রবার সাত সকালে ময়দান থানা অঞ্চলে বাস ডিপোর সামনে থেকে ধরা পড়ল এক পাচারকারী। জানা যাচ্ছে, ধৃতের নাম সাত্তার শেখ। ৪৭ বছর বয়সী এই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা। আজ তাকে আদালতে তোলা হবে।

[  হাতিয়ার স্থূল শরীর, মহিলা চোরের কারসাজিতে নিঃস্ব রেলযাত্রীরা ]

এর আগেও জাল নোট পাচার করতে গিয়ে শহরে পাকড়াও হয়েছে পাচারকারীরা। ক্যানিং স্ট্রিট পাকড়াও করা হয়েছিল দুই পাচারকারীকে। প্রায় ১০ লক্ষ টাকার জাল নোট নিয়ে ধরা পড়েছিল তারা। সেখানে এক ধৃত ছিল রাজস্থানের বাসিন্দা। ভিনরাজ্যের পাচারকারীরা যে পুরোমাত্রায় সক্রিয় তা প্রমাণ হচ্ছে। গোয়েন্দাদের অনুমান, বড় একটি নেটওয়ার্ক নেপথ্যে সক্রিয়। ভিনরাজ্য থেকে বিভিন্ন ব্যক্তি এনে কলকাতাকে কেন্দ্র করেই নোট পাচারের কাজ চলছে। ঝাড়খণ্ডের এই বাসিন্দা এখানে কী করতে এসেছিল, সে একাই ছিল নাকি তার সঙ্গে অন্য কেউ জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.