আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল প্রায় শতাধিক দোকান। বৃহস্পতিবার ভোর রাতে কাঁচরাপাড়ার স্টেশন সংলগ্ন এলাকায় বিবেকানন্দ হকার্স মার্কেটে আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের প্রায় সাতটি ইঞ্জিন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ কাঁচরাপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মার্কেটে আগুন লাগে। প্রথমে মার্কেটের চারটি দোকানে আগুন লাগে বলে খবর। ক্রমশ সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। জুতো ও কাপড়ের দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। জানা গিযেছে, ওই মার্কেটে প্রায় ২৫০টির মতো দোকান ছিল। তার মধ্যে শতাধিক দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
[ আরও পড়ুন: প্রচারে বাধা দিতেই নোটিস ধরাচ্ছে সিআইডি, অভিযোগ ভারতী ঘোষের ]
দমকল সূত্রে খবর, কাপড়ের দোকানে আগুন লাগার পর প্রথমে স্থানীয়দের নজরে পড়ে ঘটনাটি। তাঁরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। প্রায় সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সকাল পৌনে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্ত ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০০-রও বেশি দোকান।
বিবেকানন্দ মার্কেটে আগুন লাগার ফলে আশপাশের কয়েকটি বাড়ির তার পুড়ে যায়। ভেঙে যায় বাড়ির কাচ। এছাড়াও আশপাশের বাড়িতে অল্পবিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হন এক দমকলকর্মী। এছাড়া এখনও আর কোনও হতাহতের খবর নেই। তবে আগুন লাগার ফলে যে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানিয়েছেন ব্যবসায়ীরা।
[ আরও পড়ুন: চোপড়ায় তুমুল গন্ডগোল, তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ]
সর্বশেষ খবর
-
বেসরকারি হাসপাতালে এবার দু’ফুট অন্তর বেড! বৈঠকে বসছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন
-
চারঘণ্টা জেরা, মোবাইলও ফেরত দিচ্ছে না পাক ক্রিকেট বোর্ড! রেগেমেগে বিরাট চিঠি রিজওয়ানের
-
এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের কার্যালয়, ‘ত্রুটি খতিয়ে দেখবে দমকল’, নোটিস খারিজ করে জানাল হাই কোর্ট
-
ভোপালে আসাদুদ্দিন ওয়েইসির কনভয়ের সঙ্গে সংঘর্ষ! আহত অন্তত ৫ বাইক আরোহী
-
বাঙালিত্বে মিশল তেতো! মিষ্টিতেও ভেজাল, বঙ্গজীবনে এখন ভেজালত্বের বাড়াবাড়ন্ত