Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Baghajatin

শূন্যে গুলি চালিয়ে বাঘাযতীনে ডাকাতি, দুই ব্যবসায়ীর থেকে লুট প্রায় ৪ লক্ষ টাকা

ফিল্মি কায়দায় ডাকাতি করে পালানোর সময় গুলি চালায় দুষ্কৃতীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৩, ২১:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৩, ২১:৩৩

options
link
শূন্যে গুলি চালিয়ে বাঘাযতীনে ডাকাতি, দুই ব্যবসায়ীর থেকে লুট প্রায় ৪ লক্ষ টাকা zoom

অর্ণব আইচ ও নিরুফা খাতুন:  রাতের শহরে দুঃসাহসিক ডাকাতি। মাথায় বন্দুক ঠেকিয়ে ব‌্যবসায়ী ও তাঁর কর্মীদের মারধর করে প্রায় চার লক্ষ টাকা ডাকাতি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ফিল্মি কায়দায় ডাকাতি করে পালানোর সময় গুলিও চালায় দুষ্কৃতীরা। বুধবার পাটুলির বাঘাযতীন স্টেশন রোডের এই ঘটনায় চাঞ্চল‌্য ছড়িয়েছে এলাকায়।

বি৫ বাঘাযতীন স্টেশন রোডে লোকনাথ ভাণ্ডার নামে একটি মুদির পাইকারি দোকান রয়েছে। গোপাল কুণ্ডু ও প্রণব কুণ্ডু দুই ভাই মিলে দোকানটি চালান। দোকানে তিনজন কর্মীও রয়েছেন। বুধরাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দুই ব‌্যবসায়ী ও কর্মীরা। বাঘাযতীন স্টেশন রোডে অটো স্ট‌্যান্ডের কাছে দাঁড়িয়েছিলেন পাঁচজন। তাঁদের কাছে টাকার ব‌্যাগ ছিল। তাঁদের ঠিক বিপরীত দিকে ছিল দুই বাইকারোহী। দু’জনের মাথায় হেলমেটও ছিল। বাইকে চেপে দু’জন তাঁদের কাছে আসে। কিছু বুঝে ওঠার আগে ব‌্যবসায়ী গোপালের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখায়। সঙ্গে তাঁর ভাই ও কর্মীদের মারধর করে এবং তাঁদের কাছ থেকে ব‌্যাগ ছিনিয়ে নেয়। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় এলোপাথারি গুলি চালাতে থাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের জয়জয়কার, মিষ্টিতেও ‘সবুজ বিপ্লব’]

এদিন ভোরে পাটুলি থানায় ডাকাতির অভিযোগ দায়ের করেন ব‌্যবসায়ী। ঘটনাস্থল থেকে গুলির খোল পাওয়া গিয়েছে। অভিযোগের পর তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে হেলমেট পরে থাকায় দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। এদিন লালবাজার জানিয়েছে, প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা ব‌্যবসায়ীর ব‌্যাগে ছিল। দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল।

ডাকাতি করে পালানোর সময় এক রাউন্ড গুলি চালিয়েছিল সিসিটিভি ফুটেজে তা স্পষ্ট দেখা গিয়েছে। ঘটনাস্থল থেকে গুলি খোলও উদ্ধার হয়েছে। হেলমেট থাকায় দুষ্কৃতীদের মুখ দেখা যায়নি। তবে যে বাইক নিয়ে ডাকাতি করতে এসেছিল তার নম্বর দেখে মালিকের খোঁজ করা হচ্ছে।

[আরও পড়ুন: নারীবাহিনীর ‘ইঁদুরদৌড়’! পশ্চিম মেদিনীপুরে জেলা সভাধিপতি পদের দাবিদার ৬ মহিলা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.