Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পণের দাবিতে খুনের অভিযোগ দায়ের

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০১৮, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০১৮, ১৪:১৭

options
link
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পণের দাবিতে খুনের অভিযোগ দায়ের zoom
প্রতীকী ছবি।
Advertisement

অরিজিৎ গুপ্ত, হাওড়া: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল লিলুয়ায়। মৃত গৃহবধূর নাম মৌমিতা মণ্ডল। গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায় শ্বশুরবাড়ির লোকজন। যদিও মেয়ের আত্মঘাতী হওয়ার তত্ত্ব মানতে নারাজ মৌমিতাদেবীর বাপের বাড়ির লোকজন। কেননা। হাসপাতালে মেয়ের নিথর দেহে আঘাতের বহু চিহ্ন বিদ্যমান। বাপের বাড়ির তরফের অভিযোগ, মেয়েকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানা এলাকার বি রোডে। ইতিমধ্যেই শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের আত্মীয়রা।

[লটারির নামে প্রতারণার শিকার, কন্যাশ্রীর ২৫ হাজার টাকা খোয়ালেন কলেজ ছাত্রী]

মৌমিতার বাপের বাড়ির তরফের অভিযোগ, পণের দাবি  পূরণ না হওয়াতেই তাঁদের মেয়েকে খুন করেছে। স্বামী শুভাশিস মণ্ডল খুন করেছে স্ত্রী মৌমিতাকে। বিয়ের পরেও বিভিন্ন সময় টাকার জন্য চাপ দেওয়া হত মেয়েকে। বার বার বলা হত বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে। সংসার টেকানোর জন্য কখনওই মুখ খোলেননি ওই গৃহবধূ। তবে অত্যাচারের খবর ছিল বাপের বাড়ির লোকজনদের কাছে। শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি পাশাপাশি পাড়ায়। ছ’বছর আগে তাঁদের সম্বন্ধ করে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যাওয়ার পর থেকেই শুরু হয় পণের দাবিতে অত্যাচার। কখনও বেধড়ক মারধর তো কখনও মাসিক হেনস্তা। নিত্যদিনের অত্যাচার গাসওয়া হয়ে গিয়েছিল ওই গৃহবধূর। সেই অত্যাচারের বহর সহ্য করতে না পেরেই শনিবার প্রাণ গেল মৌমিতা মণ্ডলের। সমূহ বিপদকে ধামাচাপা দিতে আত্মহত্যার তত্ত্ব সাজাল শ্বশুরবাড়ির লোকজন। তবে মৃতের বাপের বাড়ির লোকজন তা বিশ্বাস করেননি। বরং থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন স্বামী শুভাশিস রায়ের বিরুদ্ধে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক মৃতের বর। তার মোবাইল ফোনও সুইচ অফ আসছে। তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[চোখের সামনে ছাগলের ঘাড় মটকে দিল কুকুর! ফের আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.