Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

লাফিয়ে বাড়ছে কেরোসিনের দাম, জ্বালানি যন্ত্রণায় জেরবার মধ্যবিত্ত

মে মাসে কেরোসিনের দাম গিয়ে পৌঁছেছে লিটার পিছু ২৭ টাকা ১১ পয়সায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০১৮, ১৫:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০১৮, ১৫:০৯

options
link
লাফিয়ে বাড়ছে কেরোসিনের দাম, জ্বালানি যন্ত্রণায় জেরবার মধ্যবিত্ত zoom
Advertisement

রাহুল চক্রবর্তী: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। গোদের উপর বিষফোড়া এক ধাক্কায় ৪৮ টাকা গ্যাসের দাম বৃদ্ধি। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কেরোসিনের দাম। মাসে দু’বার করে দাম বাড়ছে কেরোসিনের। খাদ্য দপ্তরের আধিকারিকদের আশঙ্কা, অচিরেই এই দাম সাধারণের নাগালের বাইরে চলে যাবে। মে মাসে কেরোসিনের দাম গিয়ে পৌঁছেছে লিটার পিছু ২৭ টাকা ১১ পয়সায়।

গত কয়েকদিন ধরে পেট্রল-ডিজেলের দাম বাড়ায় জেরবার জনগণ। টানা ১৬ দিন ক্রমাগত পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। যার জেরে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্যেই শুক্রবার ভরতুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৪৮ টাকা বাড়িয়ে দেওয়া হয়। একইসঙ্গে ভরতুকিযুক্ত সিলিন্ডারের দামও বাড়ানো হয় ২ টাকা ৩৪ পয়সা। এখানেই লক্ষ করা যায়, কেরোসিন তেলের দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ৩১ মে লিটার পিছু কেরোসিন তেলের দাম গিয়ে পৌঁছেছে ২৭ টাকা ১১ পয়সায়। খাদ্য দপ্তর জানিয়েছে, ১ মে থেকে ১৫ মে পর্যন্ত কেরোসিনের লিটার পিছু দাম ছিল ২৬ টাকা ৮৪ পয়সা। ১৬ মে থেকে ২৭ পয়সা দাম বেড়ে গিয়ে তা পৌঁছেছে ২৭ টাকা ১১ পয়সায়। এপ্রিল মাসেও দু’দফায় দাম বেড়েছে কেরোসিনের। ৩০ এপ্রিল লিটার পিছু কেরোসিনের দাম ছিল ২৬ টাকা ৫৭ পয়সা। দেখা গিয়েছে, ১ এপ্রিল কেরোসিনের দাম ছিল ২৬ টাকা ৩০ পয়সা। ১৬ এপ্রিল ২৭ পয়সা দাম বেড়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা, বিতর্কিত মন্তব্য কৃষিমন্ত্রীর]

খাদ্য দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মাসে দু’বার করে কেরোসিন তেলের দাম বেড়েছে। খাদ্যমন্ত্রী আশঙ্কাপ্রকাশ করে বলেছেন, “যেভাবে কেরোসিনের দাম বাড়ছে, তাতে মনে হচ্ছে, লিটার প্রতি পঞ্চাশ টাকা পৌঁছে যেতে খুব বেশি দিন সময় লাগবে না। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন। সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে প্রতিদিন ঠেলে দিচ্ছে। মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন, অথচ কেন্দ্রীয় সরকারের কোনও ভ্রুক্ষেপই নেই, তারা কেরোসিনের দাম বাড়িয়েই চলেছে।”

খাদ্য দপ্তর সূত্রে খবর, ২০১১ সালে নতুন সরকার ক্ষমতায় আসার সময় কেরোসিনের দাম লিটারপিছু ছিল ১২ টাকা ৮৩ পয়সা। কিন্তু তারপর থেকে দেখা গিয়েছে, কেন্দ্র প্রতি মাসেই কেরোসিনের দাম বাড়িয়েছে। ১২ টাকা ৮৩ পয়সা থেকে কেরোসিনের দাম কলকাতা ও বিধাননগর গিয়ে পৌঁছেছে লিটারপিছু ২৭ টাকা ১১ পয়সায়। জেলায় পরিবহণ খরচ নিয়ে দাম আরও একটু বেশি। জ্বালানির এই দাম বৃদ্ধিতে বিশেষত গ্রামাঞ্চলের মানুষের অবস্থা শোচনীয়। তাঁরা বলছেন, কেরোসিন তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে এরপর স্টোভ ছেড়ে কাঠ খুঁজতে বেরতে হবে। সাধারণ মানুষের দুর্ভোগ আরও খানিকটা বাড়িয়েছে গ্যাসের দাম বৃদ্ধি। পেট্রল, ডিজেল, ত্রাহি ত্রাহি রব উঠেছে সাধারণের ভাঁড়ারে।

[লটারির নামে প্রতারণার শিকার, কন্যাশ্রীর ২৫ হাজার টাকা খোয়ালেন কলেজ ছাত্রী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.