অর্ণব আইচ: অসামান্য দক্ষতার জন্য ‘মুখ্যমন্ত্রীর পুলিশ মেডেল’ (Chief Minister Police Medal )পাচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র (Soumen Mitra)। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বছর মুখ্যমন্ত্রীর ‘পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পাচ্ছেন তিন পুলিশকর্তা। তাঁরা হলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র, এডিজি (কারা) পীযূশ পান্ডে ও আইজি (উত্তরবঙ্গ) ডি পি সিং। উল্লেখ্য, প্রতি বছরই কর্মদক্ষতার জন্য পুলিশ কর্তাদের সম্মান জানায় রাজ্যের স্বরাষ্ট্রদপ্তর। তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
তবে শুধুমাত্র তিন পুলিশ কর্তাই নন, স্বরাষ্ট্রদপ্তরের তরফ থেকে ‘পুলিশ মেডেল ফর কম্মেনডেবল সার্ভিস’ পাচ্ছেন সাত আইপিএস। তাঁরা হলেন আইজি (সিআইডি) আনন্দ কুমার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার, সুন্দরবন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার ও কলকাতা পুলিশের ডিসি (এসটিএফ) অপরাজিতা রাই। রেড রোডে স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠানে তাঁদের এই পদক প্রদান করা হবে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: একাধিক দাবিতে জারি বিক্ষোভ, Corona আবহে ৮০০ হবু ডাক্তারের সঙ্গে বৈঠকে নারাজ RG Kar]
এ প্রসঙ্গে বলে রাখা ভাল, রাজ্য দুটি ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে। দৃষ্টান্তমূলক কাজ এবং প্রশংসাযোগ্য কাজ। প্রথম বিভাগে পুরস্কৃত হচ্ছেন সৌমেন মিত্র-সহ তিন পুলিশ আধিকারিক। বাকি সাতজন পুরস্কৃত হচ্ছে দ্বিতীয় বিভাগে। এবার নগরপাল সৌমেন মিত্রের পুরস্কার পাওয়াকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ওয়াকিবহাল মহলের মতে, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় গুরু দায়িত্ব সামলেছিলেন তিনি। অসামান্য দক্ষতার সঙ্গে কলকাতার ভোট মিটিয়েছিলেন। এবার সেই দক্ষতাকেই সম্মান জানাচ্ছে রাজ্য সরকার।
[আরও পড়ুন: আদালতগুলিতে কেন বছরের পর বছর ঝুলে মামলা? রাজ্যের হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?