অর্ণব আইচ: শহরে ফের বড়সড় মাদকচক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ৷ রবিবার নারকেলডাঙ্গা থানা এলাকায় গোপন অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার মাদক হেরোইন-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন নারকোটিক সেলের গোয়েন্দারা৷ ধৃতের নাম শান্তিপদ পাল৷ বাড়ি নদিয়া৷ ধৃতকে সোমবার শিয়ালদহ আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷
[ আরও পড়ুন: ফুচকা তৈরির সময় অগ্নিকাণ্ড, কালীঘাটে দগ্ধ ২ ভাই ]
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তাঁরা আগেই জানতে পেরেছিলেন, রবিবার ওই অঞ্চলে মাদক বিক্রির পরিকল্পনায় কলকাতায় আসছে ধৃত শান্তিপদ পাল৷ সূত্র মারফত পাওয়া সেই খবরের ভিত্তিতেই ধৃতকে পাকড়াও করতে জাল পাতেন গোয়েন্দারা৷ আগে থেকেই নির্দিষ্ট স্থানে ওঁত পেতে বসেছিলেন তাঁরা৷ শান্তিপদ সেখানে আসতেই সুযোগ বুঝে তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা৷ এরপর ধৃতকে সার্চ করলে বাদামি রঙের এক ধরনের মাদক পাউডার, অনুমান হেরোইন, বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা৷ পুলিশের দাবি, বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা৷
[ আরও পড়ুন: বউবাজারের সোনাপট্টির পুনর্বাসন পোদ্দার কোর্টে, ফর্ম ভরলেই মিলবে ঘর ]
জানা গিয়েছে, গ্রেপ্তারির পর ধৃতকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা৷ প্রাথমিক জেরায় ধৃত জানিয়েছে, ধৃতের বাড়ি নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বারো চাঁদঘর গ্রামে৷ দীর্ঘদিন ধরেই এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে সে৷ এর আগে একাধিকবার কলকাতায় এই মাদক পাচার করতে এসেছিল৷ সেদিনও ওই মাদক বিক্রির উদ্দেশ্যেই এসেছিল৷ আজ, সোমবার ধৃতকে শিয়ালদহ আদালতে তুলবেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
দু’দিনের মধ্যেই গোটা রাজ্যে মৌসুমি বায়ু! উত্তরে বৃষ্টি, জৈষ্ঠের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়
-
হাইতি ম্যাচে নেইমারকে নামানোর চেষ্টা, মহাতারকাকে নিয়ে ক্ষোভ ব্রাজিলের ড্রেসিংরুমে
-
‘বিদ্রোহী’ শিবিরে তৃণমূলের কোন ১৯ সাংসদ? প্রকাশ্যে সই করা চিঠি
-
‘যাঁরা তারকাটা হয় তাঁদের জীবনে অনেক মজার গল্প থাকে’, নতুন সিরিজ নিয়ে আড্ডায় বিক্রম
-
তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ বাংলাদেশের জঙ্গি সংগঠনের! বিস্ফোরক দাবি কাকলির