নিরুফা খাতুন: রানাঘাটে দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর শহরে সোনার দোকানগুলির নিরাপত্তা নিয়ে সতর্কতা অবলম্বন করছে কলকাতা পুলিশ। স্বর্ণপাড়ার সুরক্ষা নিয়ে আগামী মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন লালবাজার কর্তারা। শোরুমের সুরক্ষায় ব্যবসায়ী সমিতিকে ১২ দফার একটি পরামর্শ তালিকা পাঠিয়েছে পুলিশ।
ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ীরা। লালবাজারের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে বউবাজার স্বর্ণপাড়া। এছাড়াও শহরজুড়ে বহু নামী সংস্থার গয়নার শোরুম রয়েছে। বৃহস্পতিবার মুচিপাড়া থানার ওসি বউবাজার স্বর্ণপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গিয়েছেন। সুরক্ষার জন্য শোরুমের গেট সবসময় বন্ধ রাখতে বলা হয়েছে। কোনও ক্রেতা হেলমেট বা মাস্ক পড়ে যেন ঢুকতে না পারে।
[আরও পড়ুন: কোথায় বসবে সিসিটিভি? জানাতে হবে পড়ুয়াদের, যাদবপুরের ভিসি বৈঠকে দাবি ছাত্র সংগঠনের]
লালবাজার জানিয়েছে, সুরক্ষার কথা ভেবে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসা হচ্ছে। আগামী সপ্তাহের শুরুতেই বৈঠক ডাকা হয়েছে। এছাড়া দোকানের সুরক্ষার জন্য ব্যবসায়িদের ১২ দফা পরামর্শ দেওয়া হয়েছে। গয়নার শোরুম-সহ শহরের ব্যাংকগুলিতেও নজর রাখছে পুলিশ। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকারী সভাপতি বাবলু দে বলেন, লালবাজার বৈঠকের জন্য ডেকেছে। শোরুমের ভিতরে নিরাপত্তা ব্যবসায়ীর নিয়ে রাখেন। দোকানের বাইরে নিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশের। স্বর্ণপাড়ার সুরক্ষায় দিনরাত পুলিশ পেট্রোলিং করার প্রস্তাব বৈঠকে রাখা হবে।
[আরও পড়ুন: লোকনাথের জন্মদিনে চলবে অতিরিক্ত ট্রেন, কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শাখায় দুর্ভোগের আশঙ্কা!]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!